Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘আওয়ামী দোসর’ আখ্যায় আইনজীবীদের গ্রেপ্তার-নিপীড়নে বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপের উদ্বেগ
    International

    ‘আওয়ামী দোসর’ আখ্যায় আইনজীবীদের গ্রেপ্তার-নিপীড়নে বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপের উদ্বেগ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউরোপের ৪৬টি দেশের আইনজীবী সমিতি ও বার কাউন্সিলসমূহের প্রতিনিধিত্বকারী সংস্থা কাউন্সিল অব বার্স অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই) বাংলাদেশে আইনজীবী ও প্রশিক্ষণার্থী আইনজীবীদের ইচ্ছাকৃত গ্রেপ্তার ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

    এক চিঠির মাধ্যমে সংস্থাটির সভাপতি থিয়েরি উইকার্স বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আইনজীবী রেজাউল করিম এবং প্রশিক্ষণার্থী আইনজীবী কামাল হোসেন পালাশ ও মুনতাকিম শুভর ওপর চালানো আইনবহির্ভূত পদক্ষেপগুলো মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন।”

    প্রাপ্ত তথ্যমতে, কুমিল্লা জেলা বারের সদস্য রেজাউল করিমকে গত ১৩ই মে কুমিল্লা শহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ, অভিযোগ— তিনি ভার্চুয়াল এক সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিলেন। তাকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার করে নাশকতার অভিযোগ আরোপ করে গত ১৪ই মে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    অন্যদিকে, যশোরে বিএনপি অফিসে অগ্নিসংযোগের একটি মামলায় ৫ই জানুয়ারি প্রশিক্ষণার্থী আইনজীবী কামাল হোসেন পালাশকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে যশোরের আইনজীবী ভবনের সামনে থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলার সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ঠা আগস্ট বিএনপি নেতা এম.এ. গফুরের দায়ের করা একটি মামলার ভিত্তিতে।

    তৃতীয় ঘটনায়, ৩রা নভেম্বর ২০২৪ তারিখে প্রশিক্ষণার্থী আইনজীবী মুনতাকিম শুভকে কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে কোনো পরোয়ানা বা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই আগস্টের সহিংস আন্দোলনকে কেন্দ্র করে ভুয়া অভিযোগে রাজনৈতিক চাপে শুভকে আটক করা হয় এবং পরবর্তীতে মিথ্যা মামলায় অভিযুক্ত দেখানো হয়।

    এ ঘটনার প্রতিবাদে গত ৫ই নভেম্বর কক্সবাজার জেলা বারে সব রাজনৈতিক দলের আইনজীবীরা প্রতীকী হাতকড়া পরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

    সিসিবিই অভিযোগ করেছে, এসব গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইন-পেশাজীবীদের বৈধ পেশাগত কর্মকাণ্ডে বাধা সৃষ্টির শামিল।

    সংস্থাটি জাতিসংঘের ‘আইনজীবীদের ভূমিকা সম্পর্কিত মৌলিক নীতিমালা’র (Principles 16, 17, 18 ও 23) উল্লেখ করে বলেছে, এসব গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

    চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, এই তিন আইনজীবীকে অবিলম্বে মুক্তি দিতে এবং তাদের বিরুদ্ধে সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে।

    সিসিবিই আরও মনে করিয়ে দেয়, “আইনজীবীরা যেন নির্ভয়ে ও হস্তক্ষেপহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    এই অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে আইন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত।। আওয়ামী লীগের ৭৬ বছরের মহাকাব্যঃ ষড়যন্ত্রের আগুনে জ্বলেও চির অম্লান
    Next Article ব্যর্থতা-দুর্নীতির খতিয়ান: শিক্ষার্থীদের হাতে ২৯ ছাপাখানার নিম্নমানের পাঠ্যবই, ছিঁড়ে যাচ্ছে কাগজ
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?

    May 13, 2026

    ইরানের কৌশলে চরম হতাশাগ্রস্ত ট্রাম্প, ফের বড় যুদ্ধের পরিকল্পনা

    May 12, 2026

    মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফ

    May 12, 2026

    ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে

    May 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    By JoyBangla EditorMay 13, 20260

    কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে…

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.