Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশত্যাগও দেশপ্রেম
    Lifestyle

    দেশত্যাগও দেশপ্রেম

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। রিটন খান।।

    আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? দেশত্যাগ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন—বাংলাদেশ নামক দেশটিকে একরকম নোটিশ ধরিয়ে ‘বাই বাই টাটা’ বলে ফেলেছি। কেউ কেউ দেশ ছাড়ে কান্না চেপে—পেছনে রেখে যায় শৈশবের মাঠ, বাঁশঝাড়ের হুইসেল, কিংবা দাদুর আধ-খাওয়া পান। আর আমি? আমি ছেড়েছি প্রায় গুণগুণ করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে—‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি’ টাইপ উদাসীনতায়।

    এই দেশ আমাকে কী দিয়েছে? জন্ম আর ভাষা—একটা মায়ের পেট, আর একটা মায়ের জিভ। ব্যস। এর বেশি চাইলে বাংলাদেশ ঝাঁঝরা হয়ে যায় আমলাতন্ত্রে, পচে যায় গণতন্ত্রে, ভ্যাপসা হয়ে ওঠে রাজনৈতিক লোলুপতায়। আমি তো ভাবছিলাম জন্মেছি মানুষ হয়ে—তবে কেন শৈশবেই শিখে গেলাম ‘কোটা পেলে চাকরি, না পেলে জ্যাঠা-শালা’? যেখানে পুলিশ ভাইয়েরা ধর্ষণের প্রতিবাদে মিছিলে দাঁড়ানো মেয়েদের চোখে ‘রাজনীতি’ খোঁজে, আর টেলিভিশনে রাতে বক্তৃতা দেন এক লাল-চশমা পরা বেকার পণ্ডিত, যিনি জানেন—দেশপ্রেম মানে মুখের থুঃ।

    কেউ যদি বলেন, “আরে ভাই, দেশ তো মা”—তখন আমার মনে হয়, মায়ের সংজ্ঞাটা বুঝি একটু রিভিশন দরকার। মায়েরা সন্তানের স্বাধীন চিন্তাকে ভয় পান না। আমার এই জন্মভূমি কিন্তু ভয় পায়—তোমার ধর্ম কী, কারে ভোট দিলে, মেয়েটার পোশাক কেমন, ছেলেটা কেন এত নাচে—সব নিয়ে তার অ্যালার্জির তালিকা রীতিমত প্রেসক্রিপশন ছাপানো যায়।

    আমি বুঝে গিয়েছিলাম, এ দেশ শুধু আমার নাগরিকত্ব চায়, আমার নাগরিকসত্তা চায় না। তারা চায় আমি মেনে চলি—ভালো ছেলের মতো ফেসবুকে শহীদ মিনার  টাইপ পোস্ট দিই, আর গোপনে অশ্লীলতা সার্চ করি। তারা চায় আমি চাকরি খুঁজি, কিন্তু প্রশ্ন না করি।  চায় আমি অন্যের ব্যর্থতার পাশে দাঁড়িয়ে সাফল্য উদযাপন করি।

    তাই আমি পালিয়েছি—এই ‘ভালো নাগরিক’ হওয়ার রাষ্ট্রনির্ধারিত পরীক্ষার খাতা জমা দিয়ে। বাংলাদেশ আমাকে বোনাস হিসেবে যা দিয়েছে তা শুধু একটাই: ভোগান্তি।  দেশে থেকে গলা শুকিয়ে গিয়েছিল, এখন বাইরে এসে বোতল কিনে জল খাই—কমপক্ষে জানি, জলটা বিষ না।

    যারা বলে, “নিজের দেশ ত্যাগ করলে আত্মপরিচয় হারায়”—তাদের বলতে ইচ্ছে হয়, ভাই, যদি আত্মপরিচয় বলতে বোঝো সরকারি অবহেলা, তাহলে আমিও বলি—না, আমি আত্মপরিচয় খুঁজিনি, আমি আত্মরক্ষা করেছি।

    দেশের প্রতি ভালোবাসা থাকতেই পারে—একজন একতলা বাড়ি ভালোবাসে, তবু ফ্ল্যাটে উঠে যায়। প্রেমিকাকে ভালোবাসে, তবু ডিভোর্স ফাইল করে।

    ভালোবাসা একটা মানসিক অবস্থা, কিন্তু দেশ যদি শারীরিক নির্যাতনের আশ্রয় হয়ে ওঠে, তবে পিঠ বাঁচানোও একধরনের দেশপ্রেম। কমপক্ষে নিজেকে এতটা শ্রদ্ধা তো করাই যায়, তাই নয় কি?

     লেখক: এক্টিভিস্ট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশের বড় ভুল: প্রতিশোধ বনাম সংস্কার – দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
    Next Article প্রশ্নটা যতো সাদাসিধাই মনে হউক, উত্তরটা কিন্তু অতো সাদাসিধা না!
    JoyBangla Editor

    Related Posts

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    আমাদের এক বন্ধু

    October 9, 2026

    বাবা-মা সন্তানের ধর্ম ঠিক করবেন, জাপান বললো-না

    October 9, 2026

    হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.