Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাইয়ের আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল
    Politics

    জুলাইয়ের আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 30, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গত বছরের জুলাই-আগস্টের তথাকথিত আন্দোলন নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন অনলাইন টকশোতে। ভার্চুয়ালি কয়েকটি টকশোতে তিনি অংশগ্রহণ করছেন গত কিছুদিন ধরে। যার মধ্যে গতরাতে দুটি পৃথক টকশোতে তিনি জুলাই-আগস্টের সহিংসতা ও আন্দোলনের নেপথ্যের কিছু তথ্য তুলে ধরেন। এই আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র, গোয়েন্দা ব্যর্থতা এবং আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরীণ দুর্বলতার কথাও উল্লেখ করেন। তার বক্তব্যে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট।

    প্রথমত, ব্যারিস্টার নওফেল জানান, গোয়েন্দা সংস্থাগুলো জুলাইয়ের শুরুতেই সরকারকে এই ধরনের সরকারবিরোধী বিক্ষোভের বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু তার সরকার এই আন্দোলনের অর্থপ্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়। তিনি ইঙ্গিত দেন যে, গোয়েন্দা সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এই ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন।

    দ্বিতীয়ত, নওফেল উল্লেখ করেন, সরকারের ভেতরেরই একটি পক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিল। এছাড়া, সরকারি কোনো সংস্থা থেকে তথ্য ফাঁস হওয়ায় আন্দোলনের সমন্বয়কারীরা তাদের দাবি আদায়ের নামে মূলধাররার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে সুকৌশলে ব্যবহার করে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও বৈঠকের প্রস্তাব এড়িয়ে গিয়ে তারা নিজেদের সুসংগঠিত করে আন্দোলন উস্কে দেয়।

    আওয়ামী লীগের এই নেতা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজন মন্ত্রী/নেতাকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়েছিলেন, যার মধ্যে তিনিও ছিলেন। তার পর্যবেক্ষণ ছিল, আন্দোলনকারীরা সুপ্রশিক্ষিত জঙ্গি। তিনি বলেন, “হলি আর্টিজানের জঙ্গিরা যদি এনএসইউ থেকে আসে, তাহলে এই জঙ্গিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে।” এই মন্তব্য তিনি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেছিলেন।

    তিনি এটাও বলেন যে, আলোচনা করতে আসা ছাত্র-সমন্বয়করা সরকারি গোপন গোয়েন্দা তথ্য আগে থেকেই জানত, এবং তারা শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে নমনীয়তা দেখায়নি। খুব বড় একটা শক্তি তাদের পেছনে ছিল, ফলে ছাত্র সমন্বকরা অবিচল ছিল তাদের লক্ষ্যে। দাবি পুরণ করা মাত্রই, তারা নিজেদের দাবী পরিবর্তন করেছে। এতে স্পষ্ট হয়, শিক্ষার্থীদের চাকরির অধিকার বা হত্যার বিচার চাওয়া আসলে তাদের উদ্দেশ্য ছিল না।

    শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল জানান, জুলাইয়ের ১৭ তারিখের পর ঢাকায় যাত্রাবাড়ী ও উত্তরা দিয়ে ৬ লাখ নতুন সিম (বাহক) প্রবেশ করে, যা গোয়েন্দা সংস্থাগুলো ঠেকাতে ব্যর্থ হয়। নিরাপত্তা সংস্থাগুলোর অবহেলা বা নিয়মিত মনিটরিংয়ের অভাবে এই প্রবেশ সম্ভব হয়।

    টকশোতে নওফেল বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গেলে চিকিৎসকরা তাকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেন। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়ন ছিল, আহতরা সুপ্রশিক্ষিত সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সদস্য।

    সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই আন্দোলন ইউনূস সেন্টারের কর্মকর্তা লামিয়া মোর্শেদের নেতৃত্বে সমন্বিতভাবে পরিচালিত হয়েছিল বলে নওফেলের অভিযোগ।

    প্রসঙ্গত, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সুস্থ ও জনমানুষের রাজনীতির ধারক। বাংলাদেশ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান তিনি। জুলাই আন্দোলন তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।

    তার এই বক্তব্য জুলাই আন্দোলনের পেছনের ষড়যন্ত্র ও সমন্বয় নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।(বিডিডাইজেস্ট)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিজয় সরণিতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Next Article আদালত প্রাঙ্গনে আবারও উগ্রবাদীদের হামলা: আওয়ামী লীগ নেতার উপর নৃশংস আক্রমণ
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.