বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যারা ইউরোপের অলিগলিতে গামছা বিক্রি করা মানুষদের নিয়ে তাচ্ছিল্য করে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই মানুষগুলো পালিয়েছে আসলে কার কাছ থেকে? কার তৈরি নরক থেকে? কুয়েত, কাতার, সিরিয়া, আফগানিস্তান, সৌদি আরবে যায়নি, গেছে গ্রীস-বসনিয়া-হাঙ্গেরিতে, শুধু ইউরোপের মাটিতে পা রাখার জন্যে। কিন্তু কেনো? কারণ বাংলাদেশে বাঁচা দায় এখন। হিন্দু তো বটেই, মুসলমানও নিজের দেশে শান্তিতে থাকতে পারছে না।
আর এই নরক বানানোর কারিগর কারা? সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, মাহা মির্জা – এই তথাকথিত বুদ্ধিজীবীরা। ক্ষমতার কোলে বসে থেকে মুখে হাজারো বুলি আওড়ায়, অথচ মাটিতে মানুষ কীভাবে দিন কাটায় তা তাদের দেখার সময়ও নেই। বিএনপি আর জামাতের পোষা এই বুদ্ধিজীবীদের কলম আর বক্তৃতায় দেশের সমস্যা চেপে রাখে, জনগণের দুর্দশা নিয়ে চুপ থাকে এরা। নিজেদের ইগো আর ক্ষমতার আসন বাঁচাতে তারা বাংলাদেশকে ঠেলে দিয়েছে এই অবস্থায়, যেখানে নিজের নাগরিকেরা সাগর পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় খোঁজে এখন প্রতিদিনই।
