Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আইন মৃত, রাষ্ট্র গুম—শাসন চলছে বন্দুকের নলের জোরে
    Politics

    আইন মৃত, রাষ্ট্র গুম—শাসন চলছে বন্দুকের নলের জোরে

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয়, এটা যেন এক মব-অধিষ্ঠিত এলাকা। একটি দলের #উগ্র আত্মমুগ্ধতা, আর মোহাম্মদ ইউনুস নামের অঘোষিত কর্তৃত্ববাদী নেতৃত্বে দেশের শাসন এখন কেবল ক্ষমতার দম্ভ আর দণ্ডের প্রতিচ্ছবি। প্রশাসন নেই, আইন নেই, ন্যায়বিচার নেই—শুধু আছে প্রলয়ঙ্কর পেশিশক্তির দাপট, যা প্রতিদিন রক্ত চায়, মৃত্যু চায়, আতঙ্ক চায়।

    গত এক সপ্তাহে ছয়জন মানুষ #গণপিটুনিতে #নিহত হয়েছেন। গত ১০ মাসে এমন নির্মমতায় প্রাণ গেছে ১৪৩ জনের। এ সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়—এগুলো রাষ্ট্রের লাশগণনা। এক একটি মৃত্যু আমাদের বলে দেয়, এই দেশে এখন জনগণ নিজের হাতে ‘বিচার’ করছে, কারণ বিচারব্যবস্থা মৃত। আদালত আছে, বিচার নেই। পুলিশ আছে, উপস্থিত নেই। সরকার আছে, দায়িত্ব নেই।

    তথাকথিত ‘অ-সরকার’—যে ইউনুসের নেতৃত্বে আজ দেশ শাসনের ভান করছে—তার শাসনব্যবস্থা আরেক নাম হয়ে দাঁড়িয়েছে চোরাগোপ্তা ফ্যাসিবাদের। #মাদক, #দখল, #ছিনতাই, অনিয়ম—সবকিছুর বিরুদ্ধে লড়ার বদলে রাষ্ট্র নিজেই হয়ে উঠেছে ‘ব্যবস্থাবিরোধী’ এক হিংস্র যন্ত্র। গাজীপুরে শ্রমিক খুন হয়, ভিডিও ছড়ায়—কেউ দায় নেয় না। ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে যুবককে #পিটিয়ে মারা হয়—পত্রিকায় খবর আসে, ব্যবস্থা আসে না। কুমিল্লায় পুরো পরিবারকে #হত্যা করে ফেলে—আর পুলিশের বক্তব্য শুনলে মনে হয় তারা কেবল দর্শক, তদন্ত নয়, ব্যাখ্যা দিতে ব্যস্ত।

    এটাই মোহাম্মদ ইউনুসের শাসন। একদিকে ‘আইনের শাসন’ বলে মুখে ফেনা তোলা হয়, আর বাস্তবে গোটা রাষ্ট্রকে চালানো হয় গোপন আতঙ্ক আর স্বেচ্ছাচারিতার ছায়ায়। প্রশাসনের কোনো স্তরে জবাবদিহি নেই। কোনো হিংসার ঘটনায় সঠিক বিচার হয়নি—এমন স্বীকারোক্তি মানবাধিকার কর্মীদের মুখ থেকে নিয়মিত শোনা যায়। কেন হবে? এই ‘অ-সরকার’ আইনকে প্রয়োজনে #অস্ত্র বানায়, আর অপছন্দ হলে ছুড়ে ফেলে দেয় নর্দমায়।

    রাজনীতির নামে নাটক চলে। রাস্তায় কেউ দাঁড়ালে, গলায় জুতার মালা, মুখে জুতা। সাবেক নির্বাচন কমিশনার পর্যন্ত মার খায়, আর প্রশাসন যেন বোবা। #বিএনপি-#জামাতের নেতাকে থানায় ধরে আনলে পুরো থানা ঘেরাও হয়ে যায়। আসামি নিয়ে গায়েব হয়ে যায় পুরো দল। আর আমরা বসে থাকি, এদিক-ওদিক তাকিয়ে ভাবি—এটা কি আসলেই রাষ্ট্র?

    উত্তর সোজা—না। এটা রাষ্ট্র নয়। এটা ক্ষমতার দখলদারি, যার মাথায় বসে আছেন মোহাম্মদ ইউনুস, যার মুখে গর্জন আছে, কিন্তু মেরুদণ্ড নেই। এই শাসক গোষ্ঠী বাস্তবিক অর্থেই জনগণকে হেয় করে, অপমান করে, ভয় দেখিয়ে রাখে। এবং সেটাকেই বলে ‘স্থিতিশীলতা’।

    কিন্তু এই স্থিতিশীলতা আসলে পঁচে ফুলে ওঠা একটি মৃতদেহ। উপরে যতই ফিটফাট  করা হোক না কেনো, পঁচা গন্ধ চাপা পড়ে না। সেই গন্ধই এখন ছড়িয়ে পড়েছে থানায়, আদালতে, প্রশাসনে, মিডিয়ায়—আর তার আঁচ আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিটি #গণপিটুনিতে, প্রতিটি থানা-ঘেরাওয়ে, প্রতিটি ‘দৃশ্যত নিয়ন্ত্রিত’ অরাজকতায়।

    এই লেখার শেষাংশে কোনো আশার বানী নেই। কারণ যারা ক্ষমতায় আছে, তারা এতটাই আস্ফালন-ভরে দাঁড়িয়ে যে কানেও তুলো দিয়েছে, চোখেও। তারা জানে—এই দেশ তাদের ব্যক্তিগত সম্পত্তি। যতক্ষণ তারা থাকবে, ততক্ষণ আইন থাকবে তাদের পায়ের নিচে।(আওয়ামীলীগ পেইজ থেকে)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২০২৫ সালের প্রথম ৫ মাসে  মবের পরিসংখ্যান
    Next Article জুলাই ষড়যন্ত্র ও বাংলাদেশ ধ্বংসের মহোৎসবের বিরুদ্ধে জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Sylhet

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    By JoyBangla EditorMay 9, 20260

    ‘মবের ভয়ে’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বাতিল করেছিল সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা। গত ২৪ এপ্রিল…

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.