Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামায়তের একাত্তরের ভূমিকা: নি:শর্ত ক্ষমা চাইলেই কি পূত-পবিত্র হয়ে উঠবে?
    Politics

    জামায়তের একাত্তরের ভূমিকা: নি:শর্ত ক্ষমা চাইলেই কি পূত-পবিত্র হয়ে উঠবে?

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 25, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। টি এম আহমেদ কায়সার ।।

    একাত্তরের ভূমিকাই কি জামাতে ইসলামির সবচেয়ে বড় দায়? এজন্যে নি:শর্ত ক্ষমা চেয়ে নিলেই জামাতে ইসলামি পূত-পবিত্র হয়ে উঠবে?

    ক্ষমতার মসনদে আসীন হবার জন্যে জামাতে ইসলামি ফলত একটা ধর্মকে রীতিমত একখানা ক্ষুদ্র দলে  নামিয়ে এনেছে – ইসলাম ধর্মের পয়গম্বর ও তার খলিফারা লড়েছিলেন পুরো ধর্মের জন্যে আর এরা লড়ছেন  ধর্মের নামে  নিজেদের মতবাদ, প্রকারান্তরে তাদের দল জামাতে ইসলামিকে প্রতিষ্ঠার জন্যে। দেশের ধর্মবিশ্বাসীরা ধর্মের নামে  এই স্থূল রাজনৈতিক প্রতারণা ক্ষমা করে দেবে বলে মনে হয়? আমার  হয় না – তা বিএনপি আওয়ামী লীগ যতই একাত্তর গণহত্যা, নি:শর্ত ক্ষমা ইত্যাদি কম গুরুত্বপূর্ণ ইস্যুর কথা বলে প্রকারান্তরে জামাতের রাজনীতিকে বৈধ করে তুলুক!

    আমাদের রাষ্ট্রগুলো পরিচালিত হবে মানুষের তৈরি আইন দিয়ে –  ভূল হবে, পরে ভুল থেকে শিখে শিখে মানুষই নির্ধারণ করবে নিজেদের জগতকে, আমাদের এই নশ্বর জীবনকে কিভাবে আরো সুন্দর, শ্রেয় ও  বৈষম্যহীন করে তোলা যায়! স্বর্গ থেকে আমদানি হয়নি – মানুষ নিজেই একদিন আবিষ্কার করেছে আগুন এবং ধীরে তা মানুষের ব্যবহার্য করে তুলেছে – ফলে  বিভিন্ন ধর্মগ্রন্থ, মিথ, রিচুয়াল ও প্রাচীন মনীষা থেকে মানুষ গ্রহণ বর্জন করে প্রতিনিয়তই  শিখবে এবং শুধরাবে – এই প্রক্রিয়া মেনে মেনেই সভ্যতা চলবে তার নিজের গতিপথে…

    পৃথিবীকে এই  নিসর্গ, দৃশ্যমান এমনকি  অদৃশ্য সব জীবজন্তরও  বসবাস উপযোগী করে তোলার জন্যে এক অবিরাম লড়াই মানুষ চালিয়ে যাবে – জনগণ  হবে সকল শক্তির মূল নিয়ন্তা – আর এটুকুই হবে সরল কথায় রাজনীতির মূল উদ্দেশ্য! ধর্ম আপনি মানেন – ভাল কথা – তা যদি সমাজ প্রগতির অন্তরায় না হয় – রাষ্ট্র আপনার এই ব্যক্তি-সংস্কার, স্বতন্ত্র  জীবনচর্যা বা আদর্শকে নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করবে – এতটুকুই।

    কিন্তু আসমানি কিতাবের তথাকথিত নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র-পরিচালনা –  উপরন্ত এমনই সব নির্দেশনা বা  ধর্ম-প্রপঞ্চ  যা আজকের  মানব-জীবনকে, মানুষের ব্যক্তিস্বাধীনতাকে, মানুষের এই নশ্বর জীবনের অভিজ্ঞতাকে জাহান্নাম করে তুলতে পারে এবং তা যদি করেও ( নি:শর্ত সমর্পণকারীর কাছে তা যতই জান্নাতি মনে হোক) তাকে ‘আসমান থেকে অবতীর্ণ’ বলেই ‘অনপনেয়’ ‘গসপেল’ ও ‘রদবদলহীন’ রাখতে হবে ‘মহাপ্রলয়’ পর্যন্ত  – এহেন বিধানাবলী প্রতিষ্ঠার জন্যে যারা রাজনীতি করছেন, এবং এমনকি এই ‘আসমানি বিধানাবলী’কে নিজেদের খেয়াল স্বার্থ অনুযায়ী বিবিধ ব্যাখ্যা  তৈরি করে এই নিজ নিজ ভাষ্যকেই আবার ‘ঈশ্বরের অপরিহার্য নির্দেশনা’ বলে প্রচার করছেন, বিচিত্র সব বিশ্বাস ও হাজারো সব  বর্গের মানুষের কাছে একে অবিধারিত, অপরিতাজ্য ও অনপনেয় করে তুলছেন, আজ একুশ শতকেও রাষ্ট্রপরিচালনায় এহেন ডগমাকে আপনি কি সত্যিই  রাজনীতি বলে মানতে চাইবেন, বৈধতা দিতে চাইবেন? পারবেন?

    একাত্তর নিয়ে  ক্ষমা চাইলেন কি চাইলেন না – তা আজ মোটেও ধর্তব্য বলে মনে হয় না। বরং এহেন রাজনীতির অসারতার কথা বন্ধু, পরিবার বা জনগণের কাছে তুলে ধরুন – কোনো প্রকার জোর জবরদস্তি প্রয়োগ না করে। এই রাজনীতির মূলেই আছে – আমি আসমানি, আমিই সত্য আবার আমি অনপনেয়ও- এহেন চুড়ান্ত  ফ্যাসিস্ট মনোবৃত্তি – তাই এই মনোবৃত্তিকে সমাজে রাজনৈতিকভাবে (কিছুতেই  শক্তি দিয়ে নয়)  মোকাবেলা করতে না পারলে শুধু একাত্তরে তাদের ভূমিকার কথা বলে প্রকারান্তরে তাদের দায়মুক্তিও কিন্তু দিয়ে যাচ্ছেন, ফলে অপেক্ষা করুন –  এর চেয়েও ভয়ানক সব ঘটনা অবিরাম ঘটতে থাকবে অচিরেই! 

    আসমানি কিতাবের দোহাই দিয়ে ক্ষমতার মসনদে আপনি আরোহন করতে চান অথচ এই আসমানি কিতাব যে সব ভূমিতে অবতীর্ণ হয়েছে সেসব দেশেই দেখুন শান্তির পরিবর্তে কী লেলিহান আগুন জ্বলছে, আর একটু ঘাটুন যদি হাতে সময় থাকে, এমনকি ‘খোলাফায়ে রাশিদীনে’র অমলেও  হানাহানি বা যুদ্ধ বিগ্রহ কিছু কম সংঘটিত হয়নি।

    কেতাবি ‘গসপেল’ ‘অরদযোগ্য’ শাসনতন্ত্র দিয়ে  ধরাদামে কোনোদিনই স্বর্গ রচিত হয়নি, বোধকরি এজন্যে সমাজতন্ত্রের মত এত শক্তিশালী ধারণাও বিপুলভাবে ব্যর্থ হয়েছে। এখনো জগতে আপাত শান্তি ও স্থিতিশীল রাষ্ট্র হিসাবে যাদের জানি ( যে সব দেশের ভিসা পেলে আসমানি কিতাবের দেশ থেকেও এক লাত্থি দিয়ে  পালিয়ে  আসতে চাইবেন)  তা রচিত হয়েছে মানুষের চিন্তা, অধ্যাবসায় ও ভূলগুলো থেকে ক্রমান্বয়ে শিখে শিখেই।

    জামাতে ইসলামির রাজনীতিই তো অপাংক্তেয় অপ্রয়োজনীয় ও একেবারেই অবসোলিট। একাত্তর খুবই খুবই খুবই সামান্য এক নমুনা মাত্র।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূস সরকারের পদত্যাগের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের, ঐক্যমত্য কমিশন বাতিলের দাবি
    Next Article যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শোক সংহতি কর্মসূচিকে সমর্থন আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.