Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাজীপুরে দশ মাসে স্থায়ীভাবে বন্ধ ৪১ কারখানা, বিপর্যস্ত শ্রমজীবী ও স্থানীয় অর্থনীতি
    Economics

    গাজীপুরে দশ মাসে স্থায়ীভাবে বন্ধ ৪১ কারখানা, বিপর্যস্ত শ্রমজীবী ও স্থানীয় অর্থনীতি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 1, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও প্রশাসনিক ব্যর্থতায় শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসাবাড়ি ও ক্ষুদ্র ব্যবসা খাত |

    গত জুলাইয়ে সরকারবিরোধী দাঙ্গার পর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো কমেনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, দায়িত্বশীলদের অদক্ষতা ও অব্যবস্থাপনাসহ নামিদামি প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের ওপর মব সন্ত্রাস, মামলা, গ্রেপ্তারের মাধ্যমে দেশের পুরো পোশাক খাতের ওপর নেমে এসেছে গাঢ় অন্ধকার। সারাদেশে হাজার হাজার কারখানা এখন বন্ধ। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধের উপক্রম। রাজনৈতিক হয়রানির কারণে মালিকপক্ষও ব্যবসা করে দিয়েছেন। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় আটকে গেছে অর্থ। ফলে শ্রমিকদেরও মজুরি আটকে গেছে।

    এমন অবস্থায় দেশের শিল্পাঞ্চল এবং তার আশপাশের এলাকাগুলোতে সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসাতেও নেমে এসেছে মন্দা। গত ১০ মাসে গাজীপুরের বিভিন্ন এলাকায় অন্তত ৪১টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। মানবেতর জীবন-যাপন করছেন লক্ষাধিক শ্রমিক। শ্রমিকদের ওপর নির্ভরশীল এলাকার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও বাসা ভাড়াতেও ধস নেমেছে।

    কারখানা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে জেলায় নিবন্ধিত কারখানার সংখ্যা ২ হাজার ১৭৬টি, এর মধ্যে পোশাক কারখানা ১ হাজার ১৫৪টি। তবে ২০২৪ সালের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত সময়ে অর্ডারের সংকট, কাঁচামালের ঘাটতি ও অর্থনৈতিক অচলাবস্থার কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন লাখো শ্রমিক। হাজারো শ্রমিক পেশা বদলেছেন, অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন অন্য কোথাও।

    শুধু শ্রমিক নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমিক-নির্ভর অর্থনৈতিক কাঠামো। স্থানীয় মুদি দোকান, বাসা ভাড়া, খাবারের হোটেল, সেলুনসহ নানা ক্ষুদ্র ব্যবসায় ধস নেমেছে। মহানগরীর চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, কাশিমপুর, শ্রীপুর ও টঙ্গী এলাকায় ঘুরে দেখা গেছে, বন্ধ হয়ে যাওয়া কারখানার আশপাশের আবাসন ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে জনশূন্যতা তৈরি হয়েছে।

    কারখানা বন্ধের ফলে অনেক শ্রমিক পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন। কেউ অটোরিকশা চালাচ্ছেন, কেউ এলাকা ছেড়ে চলে গেছেন গ্রামে। সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে বহু শ্রমিক পরিবারের।

    কাশিমপুরের বেক্সিমকো কারখানার সাবেক কর্মী সুফিয়া খাতুন জানান, “আমি প্রায় ১২ বছর বেক্সিমকোতে কাজ করেছি। ফেব্রুয়ারিতে হঠাৎ কারখানা বন্ধ করে দিলে ৫০ হাজার শ্রমিক চাকরি হারান। আমি পাশের একটি ছোট কারখানায় কাজ পেয়েছি, বেতন কম হলেও টিকে আছি। তবে অধিকাংশ শ্রমিকই কাজ পাচ্ছেন না।”

    মুদি দোকানি আবুল হোসেন জানান, “আগে দিনে ৮-১০ হাজার টাকার বেচাবিক্রি হতো, এখন ৩-৪ হাজারে নেমে এসেছে। মানুষ কমে গেছে এলাকায়।”

    স্থানীয় একটি সেমিপাকা বাড়ির মালিক ইউনুস মিয়া বলেন, “ভাড়াটিয়া পাওয়াই মুশকিল হয়ে পড়েছে। কেউ থাকছে না, আয় কমে গেছে অনেক। কোনাবাড়ির কেয়া গ্রুপের বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। যারা আগে ভাড়া থাকত, তারা চলে গেছে বাসা ছেড়ে।”

    স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে –

    কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি ইউনিট,

    টঙ্গির টিএমএস অ্যাপারেলস,

    কোনাবাড়ির পলিকন লিমিটেড, কেয়া গ্রুপ, অ্যাপারেল প্লাস, টিআরজেড, ডেল্টা নিট,

    কালিয়াকৈরের চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল, মাহমুদ জিন্স প্রভৃতি।

    শ্রমিক সংগঠনগুলোর দাবি, এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন এবং পাওনাদি এখনো পরিশোধ করা হয়নি।

    গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, “এক বছর আগে ডার্ড কম্পোজিট বন্ধ হলেও শ্রমিকদের পাওনা এখনো মেটানো হয়নি। মালিকরা দায়িত্ব নিচ্ছেন না, শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।”

    কারখানা খোলার দাবি ও বকেয়া বেতনের দাবিতে প্রায়ই আন্দোলনে নামছেন বেকার শ্রমিকরা। মহাসড়ক অবরোধের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

    গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, “বিভিন্ন কারণে জেলায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে কর্মহীন শ্রমিকদের অনেকে সড়ক-মহাসড়কে নামে। তাদের আন্দোলন থামাতেও পুলিশের অনেক বেগ পেতে হয়।”

    বিশ্লেষকরা বলছেন, গাজীপুরের শিল্প খাত ধসের মুখে। শ্রমিকের পরিবার ছাড়াও প্রভাব ছড়িয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি ও সমাজজীবনে। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সুশাসন এবং মালিক-শ্রমিক উভয়ের স্বার্থে একটি সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। নইলে দেশের অন্যতম বৃহৎ উৎপাদনশীল এই অঞ্চলটির চাকা সম্পূর্ণ থেমে যেতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংবিধানের ৪ মূলনীতি বাদ দেওয়ার প্রশ্নে কমিশনের বৈঠক ‘বর্জন’ বাম ৪ দলের
    Next Article বাংলাদেশে নির্বাচিত সরকার উৎখাতে জাতিসংঘের প্রশ্নবিদ্ধ ভূমিকা
    JoyBangla Editor

    Related Posts

    রূপালীক্যাশে অনলাইন পেমেন্টের সুযোগ, যুক্ত হলো ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠান

    October 14, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.