Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাবিতে বিচারবহির্ভূতভাবে গণবহিষ্কার ও সনদ বাতিল: উদ্বেগ ও প্রতিবাদ জেএমবিএফ-এর
    Education [ শিক্ষা ]

    জাবিতে বিচারবহির্ভূতভাবে গণবহিষ্কার ও সনদ বাতিল: উদ্বেগ ও প্রতিবাদ জেএমবিএফ-এর

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

    গত বছরের ১৪ থেকে ১৭ই জুলাই পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ চূড়ান্তভাবে বাতিল করেছে। এছাড়া, আরও ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

    তবে এসব সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।

    জেএমবিএফ-এর মতে, জাবি তার একাডেমিক মূল্যবোধ ও ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR) এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি (ICCPR)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

    বিশেষ করে, মত প্রকাশের স্বাধীনতা, বিচারিক প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং সার্বজনীন শিক্ষার অধিকার পদদলিত করেছে সম্পূর্ণভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে।

    বিভিন্ন সংবাদমাধ্যম এবং ক্যাম্পাসে জেএমবিএফ-এর নিজস্ব সূত্রের বরাতে জানা গেছে, জাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট গত ৪ঠা আগস্ট, সোমবার গভীর রাতে এক গোপন বৈঠকে বিশ্ববিদ্যালয় গঠিত নিজস্ব একপেশে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এমন অমানবিক সিদ্ধান্ত অনুমোদন করে।

    এ বিষয়ে ফরাসি মানবাধিকার কর্মী ও জেএমবিএফ-এর প্রধান উপদেষ্টা মি. রবার্ট সিমন বলেন, “এটি সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কেবল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এমন অন্যায্য ও কঠোর ব্যবস্থা নেওয়া বেআইনি ও অমানবিক।”

    তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশুভ বার্তা বহন করে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেন আচরণে গভীরভাবে মর্মাহত।”

    জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও খ্যাতনামা মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার এবং একজন মানুষের ভবিষ্যতের ভিত্তি। শুধুমাত্র রাজনৈতিক আদর্শের কারণে আজীবনের জন্য বহিষ্কার বা সনদ বাতিল করা নির্মমতা ছাড়া আর কিছুই নয়। এটি সরাসরি সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।”

    এমন অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন
    Next Article ঢাবিতে তোপের মুখে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি
    JoyBangla Editor

    Related Posts

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.