Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ব্যাংক গ্রাহক
    Technology

    ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ব্যাংক গ্রাহক

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন পেয়ে প্রতারণার শিকার হয়েছেন নগরের চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়ার রুহুল আমিন নামে এক গ্রাহক। প্রতারক চক্র ওটিপি কোড সংগ্রহ করে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে পৌনে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

    এ ঘটনায় কথিত ব্যাংক কর্মকর্তা তানজিমুল ইসলাম খানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে। 

    সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বেগম জীনাত সুলতানার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী রুহুল আমিন।

    বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। 

    মামলার এজাহারে উল্লেখ করা হয়,  গত ২৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে +৮৮৯৬৩৮-৬২৭৪২৪ নম্বর থেকে ফোন আসে রুহুল আমিনের স্ত্রীর মোবাইলে। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ইস্টার্ন ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার কর্মকর্তা তানজিমুল ইসলাম খান পরিচয় দেন। ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোনটি স্বামী রুহুল আমিনকে ধরিয়ে দেন। তখন প্রতারক জানান, তার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়ে গেছে। এটি সচল করতে কিছু তথ্য দিতে হবে। পরে প্রতারক রুহুল আমিনকে হোয়াটসঅ্যাপে (০১৬১৩-৩১২৮১১ ও ০১৮১২-১৩২৮৩০) যুক্ত করেন। নানা কৌশলে ব্যক্তিগত তথ্য নিয়ে ভুক্তভোগীর ফোনে আসা ওটিপি ব্যবহার করে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করেন। অ্যাপস চালুর পর প্রতারক প্রথমে বিকাশে ০১৮৩০-৩৪২৫০৫ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান, পরে কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করে আরও ৫০ হাজার টাকা নেন। এরপর ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) মাধ্যমে ধাপে ধাপে ৮ লাখ ৭৫ হাজার টাকা অন্যত্র স্থানান্তর করেন। অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের বার্তা পেয়ে রুহুল আমিন দ্রুত ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্ট স্থগিত করান। ইত্তেফাক/এমএএম

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহাসপাতালের পার্কিংয়ের গাড়িতে থাকা ২ মরদেহের পরিচয় মিলেছে
    Next Article ‘প্রেম ও দ্রোহের কবিতাপাঠ’ ‘জাগো মানুষ’ সাউথ এন্ড সি’র সমুদ্রতটে অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    মহাকাশে ‘দানবীয়’ গ্রহের সন্ধান

    July 13, 2026

    হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

    July 8, 2026

    শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, হয়তো পৃথিবীই এর উৎস: গবেষণা

    July 4, 2026

    প্রথমবার লাভের মুখ দেখলো বঙ্গবন্ধু স্যাটেলাইট?

    June 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.