Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রতিমা ভাঙার আওয়াজ ঠিক কতদূর যায়?
    Bangladesh

    প্রতিমা ভাঙার আওয়াজ ঠিক কতদূর যায়?

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে দুটি মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে গভীর রাতে। শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির, দুইটিই পাশাপাশি। দুটিই স্থানীয় মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক চেতনার অংশ। আর এই দুটি জায়গাতেই কেউ বা কারা এসে রাতের আঁধারে ভেঙে দিয়ে গেছে প্রতিমা।

    এই ‘কে বা কারা’ আসলে আমাদের রাষ্ট্রব্যবস্থার এক পুরনো ছায়া। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার পর প্রতিবারই প্রশাসনের বক্তব্য অভিন্ন : “তদন্ত চলছে”, “আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”, “অপরাধী কেউ রেহাই পাবে না” – এই আশ্বাসের পুনরাবৃত্তি এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে শব্দগুলো অর্থ হারিয়ে ফেলে।

    বাংলাদেশে প্রতিমা ভাঙার ঘটনা বিচ্ছিন্ন নয়। বরং এ এক বর্বরোচিত ধারাবাহিকতা, যা প্রতি বছর কোনো না কোনো উপলক্ষে ফিরে আসে—ভোটের আগে, জমি দখলের সময়, পুরনো বিরোধে শাসকপন্থীদের সুবিধার্থে কিংবা নিছক উগ্র মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ খুবই দুর্লভ। এর ফলেই প্রতিমা ভাঙার মতো ঘটনা যেন দিনে দিনে স্বাভাবিক হয়ে উঠছে।

    এই দায় শুধুমাত্র হামলাকারীর নয়। এটি একটি প্রশাসনিক ব্যর্থতা, নৈতিক শূন্যতা এবং রাজনৈতিক প্রতিপালনের ইঙ্গিতবাহী। রাষ্ট্রের দায় হল প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা—তা সে সংখ্যাগরিষ্ঠ হোক বা সংখ্যালঘু। যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বারবার হামলার শিকার হয়, তখন শুধু ‘আইনশৃঙ্খলা’ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা চলে না।

    বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করার কথা বলে। অথচ বাস্তবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা, উপাসনালয়, উৎসব, জমি—সবই হামলার আশঙ্কায় দিন কাটায়। এই বৈষম্য শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অপমানজনক নয়, রাষ্ট্রের সার্বিক গণতান্ত্রিক অবস্থানের জন্যও হুমকি।

    ধর্মীয় সহিংসতা কোনো সময়েই শুধু একটি সম্প্রদায়ের সমস্যা থাকে না। সমাজের ওপর দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ে। অবিশ্বাস তৈরি হয়, ভীতি বাড়ে, নাগরিকত্বের বোধে ফাটল ধরে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম?

    প্রতিমা ভাঙার শব্দটা খুব বেশি দূর যায় না। হয়তো সকালে গিয়ে দেখা যায় কিছু মূর্তি পড়ে আছে, কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে, কিছু চোখে পানি। কিন্তু এর প্রতিধ্বনি গিয়ে লাগে রাষ্ট্রের মৌলিক কাঠামোয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই কথাটাই আজ প্রশ্নবিদ্ধ। আর সে প্রশ্ন থেকে দায় সরে দাঁড়ানোর সুযোগ কারো নেই।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৯৭৫ সালের আগস্ট— বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়
    Next Article ইউনূসের নির্দেশে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বহিষ্কারের নামে ছাত্রলীগ নিধন
    JoyBangla Editor

    Related Posts

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

     মে  দিবসে: যাদের শ্রমে-ঘামে-রক্তে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আওয়ামী লীগ জানায় অপরিসীম শ্রদ্ধা

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.