Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    May 11, 2026

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রূপলালের পুত্র নবম শ্রেণির ছাত্র জয় জুতা সেলাই করে এখন
    Bangladesh

    রূপলালের পুত্র নবম শ্রেণির ছাত্র জয় জুতা সেলাই করে এখন

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 31, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিউজটা পড়ে চোখ ভিজে গেছে। মব সাপোর্টকারীদের কাছে উত্তর আছে????

    নবম শ্রেণির ছাত্র ছিল, এখন ফুটপাতে ছোট্ট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করছে ১৪ বছরের জয় রবিদাস। পাশে যন্ত্রপাতি, সামনে কয়েক জোড়া জুতা। এখানেই বারো বছর ধরে বসতেন তার বাবা রূপলাল রবিদাস। গত ৯ আগস্ট মব সন্ত্রাসে বাবার মৃত্যুর পর সেই শূন্য আসনে বসতে হয়েছে ছেলেকে।

    জয় ছিল তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্বপ্ন ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। বাবাকে হারিয়ে সেই স্বপ্ন থেমে গেছে তার। সংসারের ভার কাঁধে নিয়ে বাধ্য হয়ে নামতে হয়েছে পৈতৃক পেশায়।

    জয় জানায়, সকাল ১০টায় দোকান খুলে বিকেল চারটা পর্যন্ত কাজ করেছি। আয় হয়েছে ২৮০ টাকা। জুতা সেলাই ও রং করতে পারি, তবে জুতা বানাতে জানি না। শিখে নেব ধীরে ধীরে। সংসার চালাতে এখন প্রতিদিনই কাজ করতে হবে।

    কথা বলতে বলতে থেমে যায় জয়। চোখ ভিজে ওঠে। ‘স্বপ্ন ছিল পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব। কিন্তু বাবার মৃত্যুর পর সব ভেঙে গেছে। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবা। এখন মা, ঠাকুরমা আর দুই বোনকে নিয়ে সংসার চালাতে হবে আমাকে। আমার পড়াশোনা হবে কিনা জানি না, তবে দুই বোনকে পড়াতে চাই।’

    তার পাশে আমরা দাড়াতে পারিনা? কিছুটা দায়িত্ব আমরা নিতে পারিনা? মব ভিকটিম রূপলালের ছেলে জয় স্কুল ছেড়ে এখন…

    রংপুরের তারাগঞ্জ বাজার। ফুটপাতে ছোট্ট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করছে ১৪ বছরের জয় রবিদাস। পাশে যন্ত্রপাতি, সামনে কয়েক জোড়া জুতা। এখানেই বারো বছর ধরে বসতেন তার বাবা রূপলাল রবিদাস। গত ৯ আগস্ট মব সন্ত্রাসে বাবার মৃত্যুর পর সেই শূন্য আসনে বসতে হয়েছে ছেলেকে।

    জয় ছিল তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্বপ্ন ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। বাবাকে হারিয়ে সেই স্বপ্ন থেমে গেছে তার। সংসারের ভার কাঁধে নিয়ে বাধ্য হয়ে নামতে হয়েছে পৈতৃক পেশায়।

    শুক্রবার সকালে জয়কে দেখা যায় বাজারের ফুটপাতে বসে জুতা সেলাই করতে। জয় জানায়, সকাল ১০টায় দোকান খুলে বিকেল চারটা পর্যন্ত কাজ করেছি। আয় হয়েছে ২৮০ টাকা। জুতা সেলাই ও রং করতে পারি, তবে জুতা বানাতে জানি না। শিখে নেব ধীরে ধীরে। সংসার চালাতে এখন প্রতিদিনই কাজ করতে হবে।

    কথা বলতে বলতে থেমে যায় জয়। চোখ ভিজে ওঠে। ‘স্বপ্ন ছিল পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব। কিন্তু বাবার মৃত্যুর পর সব ভেঙে গেছে। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবা। এখন মা, ঠাকুরমা আর দুই বোনকে নিয়ে সংসার চালাতে হবে আমাকে। আমার পড়াশোনা হবে কিনা জানি না, তবে দুই বোনকে পড়াতে চাই।’

    জয়ের মা মালতি রানী রবিদাস বলেন, ‘সংসারে আর কোনো পুরুষ নেই, জয়-ই এখন ভরসা। কতটুকু আয় করতে পারবে জানি না, তবে সেই আয়ে আমাদের কোনোভাবে বাঁচতে হবে। ছেলেটাকে স্কুলে পাঠাতে না পেরে বুক ফেটে যাচ্ছে। কিছু মানুষ আমাদের সুখ-শান্তি চিরদিনের জন্য কেড়ে নিয়েছে।’

    রূপলালের বড় মেয়ে নুপুর রবিদাস বলেন, ‘বাবা বেঁচে থাকলে ছোট ভাইকে স্কুল ছেড়ে ফুটপাতে জুতা সেলাইয়ের কাজ করতে হতো না। ছোট ভাইয়ের রোজগারে সংসার চলছে—এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। যদি উপায় থাকতো তাহলে জয়কে কাজ করতে যেতে দিতাম না।’

    স্থানীয় ব্যবসায়ী আবু হানিফ বলেন, ১২ বছর ধরে আমার দোকানের সামনে রূপলাল বসতেন। খুব সৎ মানুষ ছিলেন, সংবাদপত্র পড়তে ভালোবাসতেন। ছেলেমেয়েদের পড়াশোনার স্বপ্ন দেখতেন। আজ সেই জায়গায় তার স্কুলপড়ুয়া ছেলে বসে আছে—এ দৃশ্য শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দেয়।’

    তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক বলেন, ‘আমাদের ছাত্র জয়কে রাস্তায় জুতা সেলাই করতে দেখে মন ভেঙে গেছে। বাবাকে হারানোর কারণেই তাকে পড়াশোনা ছেড়ে সংসারের দায়িত্ব নিতে হলো। এ দৃশ্য সমাজের জন্য এক নিদারুণ শিক্ষা।’

    গত ৯ আগস্ট রাতে রূপলাল রবিদাস (৪৮) ও তার ভাগ্নিজামাই প্রদীপ লাল রবিদাস (৪৭) ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় তাদের ভ্যানচোর সন্দেহে আটক করে স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই মব গড়ে ওঠে এবং পিটিয়ে হত্যা করা হয় দুজনকে।

    পরদিন রূপলালের স্ত্রী মালতি রানী রবিদাস তারাগঞ্জ থানায় মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাঁচ ব্যাংকে জমা টাকাই এখন দুঃস্বপ্ন, গ্রাহকরা ফিরছেন খালি হাতে
    Next Article সেনাবাহিনীকে হেয় করার ষড়যন্ত্র  জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আঘাত
    JoyBangla Editor

    Related Posts

    গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

    May 11, 2026

    হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

    May 11, 2026

    সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

    May 11, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    By JoyBangla EditorMay 11, 20260

    ঢাকা, ১১ মে, ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক…

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    ৫৪ বছর আগে নিখোঁজ জাহাজডুবিতে, যখন ফিরলেন বয়স ৮০

    May 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.