Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এসসিও সম্মেলন: নতুন বৈশ্বিক ব্যবস্থা চাইছেন সি-পুতিন
    International

    এসসিও সম্মেলন: নতুন বৈশ্বিক ব্যবস্থা চাইছেন সি-পুতিন

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নতুন এক বৈশ্বিক ব্যবস্থার কথা শোনালেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে তাঁরা নতুন এ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

    সি–পুতিন প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ বা বৈশ্বিক দক্ষিণকে অগ্রাধিকার দেবে। এই বৈশ্বিক দক্ষিণ মূলত একটি ধারণা, যা আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন দেশকে অন্তর্ভুক্ত করে।

    চীনের তিয়ানজিন শহরে গতকাল শেষ হয় দুই দিনের এসসিও সম্মেলন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিশ্বের ২০টি দেশের নেতারা অংশ নেন।

    সম্মেলনে সি তাঁর ভাষণে বলেন, ‘অস্থিরতার এই সময়ে বৈশ্বিক শাসন এক নতুন মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে।’ উল্লেখ্য, গাজা পরিস্থিতি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অস্বস্তির মুখে এ সম্মেলন হচ্ছে। এসসিও গাজায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

    সিএনএন জানিয়েছে, সি ও পুতিনের নতুন বৈশ্বিক ব্যবস্থার দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের বর্তমান ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ সৃষ্টি করে। এসসিও সম্মেলনে অথনৈতিক সহযোগিতা জোরদার করতে যৌথ বন্ড ছাড়া, পেমেন্ট সিস্টেম চালুসহ নানা প্রস্তাব রাখা হয়েছে।

    সম্মেলনে সি বলেন, ‘আমাদের অবশ্যই আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান অব্যাহত রাখতে হবে এবং প্রকৃত বহুপক্ষীয় ব্যবস্থার চর্চা করতে হবে।’ তাঁর এ মন্তব্য ছিল বর্তমান যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত বিশ্বব্যবস্থার প্রতি পরোক্ষ সমালোচনা। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে সি বলেন, ‘কয়েকটি দেশের নিজস্ব নিয়ম অন্যদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’

    চীন ও রাশিয়া বৈশ্বিক শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে আনতে চাইছে। এবারের এসসিও আয়োজন করা হয়েছে মূলত চীনের বৈশ্বিক নেতৃত্বকে তুলে ধরতে। এবারের সম্মেলনটিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরুদ্ধে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এককাট্টা করার চীনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

    সম্মেলনে সি ঘোষণা দেন, এ বছর এসসিও সদস্যদেশগুলোকে তিনি ২০০ কোটি ইউয়ান পাশাপাশি আগামী তিন বছরে এসসিও ব্যাংকিং কনসোর্টিয়ামকে ১ হাজার কোটি ইউয়ান ঋণ দেওয়া হবে।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ একটি ভিডিও সামনে এনেছে। এতে সম্মেলনে সি ও পুতিনকে প্রাণবন্ত ও হাসিখুশি আলাপ করতে দেখা গেছে।

    সির বক্তব্যের সুরেই সম্মেলনে পুতিন বলেছেন, ইউরেশিয়ায় এক নতুন নিরাপত্তাব্যবস্থার ভিত্তি তৈরি করেছে এসসিও। এই নতুন ব্যবস্থা পুরোনো ইউরোকেন্দ্রিক ও ইউরো-অ্যাটলান্টিক মডেলগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে। গতকাল এসসিও সম্মেলনে সি ও পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পুতিনকে আলিঙ্গন করেন এবং সির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজামায়াত আমিরের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক, পিআর নিয়ে ‘দৃঢ়’ অবস্থান
    Next Article নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.