Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৫৩ বছরের বসতভিটা ছাড়তে আল্টিমেটাম, উচ্ছেদের মুখে ১৬টি পাহাড়িয়া পরিবার
    Bangladesh

    ৫৩ বছরের বসতভিটা ছাড়তে আল্টিমেটাম, উচ্ছেদের মুখে ১৬টি পাহাড়িয়া পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহী শহরের মোল্লাপাড়া এলাকায় দীর্ঘ ৫৩ বছর ধরে বসবাসরত ১৬টি পাহাড়িয়া পরিবারের বসতভিটা ছাড়তে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

    অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী জমির মালিকানা দাবি করে এসব পরিবারকে এলাকা ছাড়ার জন্য চাপ দিচ্ছে। ইতোমধ্যে তিনটি পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। বাকি ১৩টি পরিবারকে আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

    জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত গমনকারী পাহাড়িয়া সম্প্রদায়ের ছয়টি পরিবার স্বাধীনতার পর দেশে ফিরে বসতভিটা না পেয়ে মোল্লাপাড়ার স্থানীয় বাসিন্দা ইন্দ্র ধুপির ১৬ কাঠা জমিতে বসতি গড়ে তোলে। তিন প্রজন্মের ব্যবধানে এখন এখানে ১৬টি পরিবার বসবাস করছে। এলাকাটি স্থানীয়দের কাছে ‘আদিবাসীপাড়া’ নামে পরিচিত।

    সাম্প্রতিক সময়ে সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে এলাকাবাসীকে উচ্ছেদের আল্টিমেটাম দিয়েছেন। তার দাবি, ইন্দ্র ধুপি মৃত্যুর আগে এই জমি তাকে লিখে দিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, সাজ্জাদের জমির কাগজ জাল এবং এর আগে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামও সেটি প্রত্যাখ্যান করেছিলেন।

    ভুক্তভোগী মিশ্র রাম বর্মণ (৪০) বলেন, সাজ্জাদ বলেছে, ঘর ছেড়ে দে, একটা খাসি কাটবো, সবাই মিলে খাও, এরপর রবিবারের মধ্যে চলে যা। তিন মাস, ১৫ দিন, ৭ দিন করে সময় দিতেছে। এখন বলতেছে আর সময় নাই।

    তিনি আরও জানান, সাজ্জাদ প্রথমে ছয়টি পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব দেয়। পরে সেই প্রস্তাব কমে দাঁড়ায় ছয় লাখ টাকায়। অর্থাৎ, একটি পরিবারে তিনজন প্রাপ্তবয়স্ক থাকলেও প্রত্যেকেই পাবে মাত্র দুই লাখ টাকা করে।

    ৮০ বছর বয়সী ফুলমনি বিশ্বাস, যিনি এই মহল্লার প্রথম বাসিন্দাদের একজন, বলেন, কোথায় যাব? আমরা তো এখুন আন্ধার ঘরে হাইতড়্যাই তো পাছি ন্যা। আন্ধার ঘরে মানুষ কিছু পায় কি না? ওই রকম আমরাও কিছু খুইজে পাছি ন্যা।

    অভিযুক্ত সাজ্জাদ আলী দাবি করেন, এই জমি আমি অনেক আগেই কিনেছি। পুনর্বাসনের জন্য পরিবারগুলোকে টাকা দিয়েছি। কাউকে জোর করে উচ্ছেদ করছি না। সুন্দরভাবেই বিদায় দিচ্ছি।

    তবে তিনি জমি কেনার তারিখ, দলিল নম্বর ইত্যাদি বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। এ বিষয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বলেননি কিছু; তার ফোন বন্ধ পাওয়া গেছে।

    সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

    নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী বলেন, ‘এ রকম কোনো বিষয় আমি জানি না। আমাকে কেউ জানায়নি। অন্যায়ভাবে উচ্ছেদ করা হলে পাহাড়িয়ারা আমার কাছে আসতে পারে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশ আজ মব–রাজ্যে পরিণত!
    Next Article জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.