Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পাঁচ ব্যাংক একীভূতকরণ: ২০ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার
    Economics

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: ২০ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     নানা অনিয়মের কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারেরও এই উদ্যোগে সম্মতি রয়েছে। এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হবে, যার জন্য সরকার প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকার মূলধন দেবে। নতুন এই ব্যাংকের মোট মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা এটিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

    যে পাঁচটি ব্যাংক একীভূত হতে যাচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

    সরকার এই একীভূতকরণ কার্যক্রম এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায়। এ জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে, যা সময়ভিত্তিক কর্মপদ্ধতি চূড়ান্ত করবে। রোববার (৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক একীভূতকরণ নিয়ে আয়োজিত এক সভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনলাইনে যুক্ত ছিলেন।

    সভা সূত্রে জানা গেছে, একীভূতকরণের আগে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটির অনুমোদন দেবে, যার সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। সরকারের মূলধনে এই ব্যাংক গড়ে উঠবে। একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের সম্পদ ও দায় এই নতুন ব্যাংকের অধীনে চলে আসবে। ব্যাংকটি মুনাফা করা শুরু করলে সরকার এর শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে বিনিয়োগ ফেরত নেবে। বড় আমানতকারীদেরও শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হবে, তবে ছোট আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে কোনো বাধা দেওয়া হবে না। কর্মকর্তারা মনে করেন, এতে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে।

    ওয়ার্কিং কমিটির নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর মো. কবির আহম্মেদ এবং এতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা থাকবেন। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের শুনানি করেছে। সেখানে বিনা বাক্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে সম্মত হয়েছে। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দেশি-বিদেশি নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করে জানিয়ে দিয়েছে যে, একীভূত হওয়া ছাড়া এই ব্যাংকগুলোর জন্য আর কোনো বিকল্প নেই।

    গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বও বদল হয়। গভর্নর হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর তিনি কয়েকটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেন। এক সভায় তিনি বলেছেন, ব্যাংক একীভূত হবেই, এ নিয়ে আতঙ্কের কিছু নেই এবং আমানতকারীদের টাকা নিরাপদ থাকবে। তিনি আরও বলেন যে, সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে। ইত্তেফাক/টিএইচ

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিতে ‘কালো আইন’ করা হচ্ছে: সজীব ওয়াজেদ জয়
    Next Article বন্ধ লন্ডন আন্ডারগ্রাউন্ড সেবা: চরম দুর্ভোগে যাত্রীরা
    JoyBangla Editor

    Related Posts

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    জাফরউল্লাহর ঔষধনীতি

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.