Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অভিবাসী বিতাড়নের ডাকে লন্ডনে বিশাল সমাবেশ
    United Kingdom - যুক্তরাজ্য

    অভিবাসী বিতাড়নের ডাকে লন্ডনে বিশাল সমাবেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পাল্টা সমাবেশেও হাজার হাজার জনতা

    মধ্য লন্ডনে গতকাল ১৩ সেপ্টেম্বর দুপুর ছিল ঘটনাবহুল। অভিবাসীদের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিলেন অতিদক্ষিণপন্থী নেতা টমি রবিনসন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জমায়েতও হয়েছিল প্রচুর। ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ইউনিয়ন জ্যাক হাতে লন্ডনে জড়ো হয়েছিলেন৷ তাঁদের মুখে উদ্বাস্তু, বামপন্থী এবং প্যালেস্টাইন বিরোধী স্লোগান। ইলন মাস্ক বক্তৃতা করেছেন অনলাইনে। বলেছেন, বামপন্থীরা হলেন ‘খুনিদের দল’। হোয়াইট ভ্যানগার্ড, প্যাট্রিয়টিক অল্টারনেটিভের মতো কট্টর বর্ণবাদী, ফ্যাসিস্ট সংগঠনগুলি প্রকাশ্যে তাদের পতাকা নিয়ে অংশ নিয়েছে মিছিলে।

    টমি রবিনসন দাবি করেছেন মিছিলে লক্ষাধিক জমায়েত হয়েছে। সংখ্যা যাই হোক, সাম্প্রতিক অতীতে এটাই লন্ডনে ফ্যাসিস্টদের সবচেয়ে বড় জমায়েত। এর আগেও টমি রবিনসন মিছিল করেছেন, কিন্তু এত লোক হয়নি। আজকের মিছিল দেখে মনে পড়ছিল অসওয়াল্ড মোসলের ব্রিটিশ ইউনিয়ন অফ ফ্যাসিস্টের কথা। যাদের সঙ্গে মুখোমুখি লড়াই করেছিলেন ফ্যাসিবিরোধীরা। ব্যাটল অফ কেবল স্ট্রিট।

    অতিদক্ষিণপন্থার পক্ষে, উদ্বাস্তুদের বিরুদ্ধে লন্ডনে এমন জমায়েত অপ্রত্যাশিত কিছু নয়৷ ব্রিটেনে অতিদক্ষিণপন্থী ঝড় শুরু হয়েছে। বিপুল ভোট পাচ্ছে উদ্বাস্তু বিরোধী, অভিবাসী বিদ্বেষী অতিডানপন্থী রিফর্ম পার্টি৷ সাবেকি ধাঁচের দক্ষিণপন্থী কনজার্ভেটিভ পার্টি সুবিধা করতে পারছে না৷ তাদের জনভিত্তি সরে যাচ্ছে রিফর্মের দিকে৷ বেগতিক বুঝে তারাও কথা বলছে অতিদক্ষিণপন্থার ভাষায়৷ সরকারি দল লেবার পার্টির অবস্থাও তথৈবচ।

    অতিডানপন্থার উত্তর বামপন্থাই৷ রিফর্ম পার্টির জোয়ারের প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই ব্রিটেনে নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছেন বামপন্থীরাও৷ দুই সাংসদ জেরেমি করবিন এবং জারা সুলতানার নেতৃত্বে গড়ে উঠছে নতুন বামপন্থী দল। দলের নাম এখনও স্থির হয়নি৷ ইওর পার্টি নামে কাজ শুরু হয়েছে৷ বিভিন্ন এলাকায় ছোট বড় সভা করছেন নতুন দলের উদ্যোক্তারা। সেখানে ভিড় উপচে পড়ছে৷ বিভিন্ন মতের কমিউনিস্টরাও নতুন দলকে শক্তিশালী করতে উদ্যোগী৷ এমন বেশ কয়েকটি সভায় উপস্থিত থেকে মানুষের উৎসাহ, উদ্দীপনা নিজের চোখে দেখলাম৷ তবে ভোটের রাজনীতির লড়াই অনেক কঠিন৷ সেখানে ভালো কিছু করতে হলে প্রয়োজন শক্ত পরিকাঠামো। জেরেমি, জারা সুলতানা এবং তাঁদের সহযোদ্ধারা কি তেমন কিছু গড়ে তুলতে পারবেন? উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    টমি রবিনসনের মিছিলের পাল্টা জমায়েতও ছিল আজ লন্ডনে। অ্যান্টি ফ্যাসিস্ট মিছিল। সেখানেও জমায়েত ছিল প্রায় ২০ হাজার৷ মিছিলের একদম সামনে নারীরা৷ তাঁরাই মিছিলের নেতৃত্বে৷ তাঁদের পিছনে কমিউনিস্ট, সোস্যালিস্ট, অ্যানার্কিস্ট, প্যালেস্টাইনপন্থীরা। তাঁদের পিছনে বিভিন্ন ট্রেড ইউনিয়নের হাজার হাজার সদস্য। উদ্বাস্তুদের পক্ষে, বর্ণবাদের বিরুদ্ধে এই মিছিলে হাঁটলেন জারা সুলতানাও৷

    হোয়াইটহলের কাছে মুখোমুখি দাঁড়াল দুটি মিছিল৷ মাঝখানে পুলিশের ব্যারিকেড৷ প্রবল উত্তেজনা। গালিগালাজ৷ বিক্ষিপ্ত হাতাহাতি। বোতল নিয়ে মারামারি৷ শহরের অন্যত্রও টমি রবিনসনের লোকজনের সঙ্গে ফ্যাসিবিরোধী মিছিলে আসা জনতার সংঘর্ষ। রক্তারক্তি। সব মিলিয়ে ঘটনাবহুল দিন। সঙ্গের ছবিতে মুখোমুখি দুই পক্ষ।

    সম্ভবত এই সংঘাত আগামীতে আরও বাড়বে। আড়াআড়ি ভাগ হয়ে যাবে ব্রিটেন৷ কুসুম কুসুম মধ্যপন্থা অধিকাংশ জায়গাতেই কবরে শুয়ে পড়ছে, বা শীতঘুমে যাচ্ছে। মৃত সাম্রাজ্যের রাজধানীই বা ব্যতিক্রম হবে কেন?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ শুরু আজ ১৪ সেপ্টেম্বর
    Next Article আলবেনিয়া নিয়োগ দিয়েছে বিশ্বের প্রথম AI মন্ত্রী  
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.