Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ ধর্মভিত্তিক রাজনীতি
    Politics

    আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ ধর্মভিত্তিক রাজনীতি

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 19, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। আবরার চৌধুরী।।

    আওয়ামী লীগ করতে চাইলে প্রথমেই বুঝতে হবে আওয়ামী লীগের মূল যুদ্ধ বিএনপি কিংবা জাতীয় পার্টি বা বামদের সাথে না, আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ হইল ধর্মভিত্তিক রাজনীতি, এইটা বুঝতে না পারলে আওয়ামী লীগ করা মানে খালি লুঙ্গি গায়ে কোট পরা, ভিতরে কিছু নাই, বাহিরে চাকচিক্য। এখন তো দেখি অনেক আওয়ামীলীগার নামধারী মানুষ সাঈদিরে ভালোবাসে, আজহারিরে শুনে, জাকির নায়েকরে ফলো দেয়, আমির হামজার ওয়াজে মুগ্ধ হয়, আবার আবু ত্বোহা আদনানরে হিরো বানায়—এইটা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ মানে শেখ মুজিব, আওয়ামী লীগ মানে বাঙালার মুক্তি সংগ্রাম, আওয়ামী লীগ মানে ধর্মের ব্যবসার বিরুদ্ধে দ্রোহ, আওয়ামী লীগ মানে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোকে চিরতরে না বলা। আওয়ামী লীগের রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি দুইটা নদী, এই দুই নদী কখনো একসাথে মিশতে পারে না, বরং যতই কাছাকাছি আসবে ততই বিষাক্ত হবে। আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায়, যদি আবার বাঙলার মানুষের প্রাণে প্রাণে জায়গা নিতে চায়, যদি আবার মুক্তির শক্তি হয়ে দাঁড়াতে চায়, তবে আওয়ামী লীগের ভেতর থেকে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকা যাবে না। যেই আওয়ামীলীগার ধর্মভিত্তিক রাজনীতির মানুষের প্রতি দুর্বলতা রাখে, সে আসলে আওয়ামী লীগের জন্য খতরা, কারণ শত্রু তো বাইরেই আছে, কিন্তু ভেতরের এই ঘুণপোকাগুলোই একদিন ভেঙে ফেলবে পুরো দেয়াল।

    শেখ মুজিব ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরার পর রেসকোর্স ময়দানে বলেছিলেন—

    “ধর্মকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তারা ইসলামেরও শত্রু, মানুষেরও শত্রু, এদেশের স্বাধীনতারও শত্রু।”

    আবার ১৯৭২ সালের ১১ জানুয়ারি টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা দেন—

    “আমরা পাকিস্তান চাইনি। পাকিস্তান নামের রাষ্ট্রটাকে ধর্মের নামে আমাদের উপর চাপানো হয়েছিল। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ধর্মকে আর কোনোদিন রাজনীতির হাতিয়ার করতে দেওয়া হবে না।”

    এই জায়গায় সৈয়দ আশরাফ, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি জাতীয় শোকসভায় পরিষ্কার ভাষায় বলেছিলেন—

    “আওয়ামী লীগের শত্রু বিএনপি না, আওয়ামী লীগের শত্রু জামাত। জামাত মানেই রাজাকার, জামাত মানেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তি।”

    আরেকটা ইতিহাস কেউ ভুলতে পারবে না। বাঙলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, যিনি নিজে একজন কোরানে হাফেজ ছিলেন, তিনি শেখ মুজিবকে জোর দিয়ে বলেছিলেন ১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করতে। ১৯৭২ সালের সংবিধান রচনার সময় তিনি যুক্তি দিয়েছিলেন—

    “যে মুহূর্তে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো হবে, সেই মুহূর্তে পাকিস্তানি চেতনা আবার ঢুকে পড়বে। এদেশ মুক্তি পায়নি পাকিস্তানের দ্বিতীয় সংস্করণ হওয়ার জন্য।”

    তাজউদ্দিনের সেই অবস্থানের ভিত্তিতেই ১৯৭২ সালের সংবিধানের ৩৮ ধারা লিখা হয়—

    “কোনো ব্যক্তি ধর্মের ভিত্তিতে রাজনৈতিক সংগঠন বা দল গঠন করিতে পারিবে না।”

    এই অবস্থান শুধু রাজনীতিবিদ না, বাঙলার কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীরাও বারবার উচ্চারণ করেছেন।

    আহমদ ছফা বলেছিলেন—

    “ধর্ম দিয়ে রাজনীতি করার মানে হলো মানুষকে পশু বানানো।”

    আহমদ শরীফ লিখেছিলেন—

    “ধর্মের সাথে রাজনীতি জুড়ে দিলে সেটা ধর্মও থাকে না, রাজনীতিও থাকে না—থাকে কেবল প্রতারণা।”

    অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছিলেন—

    “ধর্মভিত্তিক রাজনীতি মানে মানুষকে বিভক্ত করার রাজনীতি। স্বাধীনতা যুদ্ধের চেতনা হলো মানুষের ঐক্যের চেতনা।”

    কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ঘোষণা করেছিলেন—

    “যে ধর্ম মানুষে মানুষে দেয়াল তোলে, সে ধর্ম মানুষের ধর্ম না, সে ধর্ম হইল শত্রুর ধর্ম।”

    হুমায়ুন আজাদ লিখেছিলেন—

    “ধর্ম যখন রাজনীতির সঙ্গে মেশে, তখন সে হয়ে ওঠে ফ্যাসিবাদ।”

    আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহু আগেই গর্জে উঠেছিলেন—

    “মসজিদ-উপাসনালয় আলাদা কর, ধর্ম মানুষের অন্তরে থাকুক, রাজনীতি মানুষের মুক্তিতে থাকুক।”

    তাই আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে দিতে হবে, একেবারে শেকড়ে কেটে ফেলতে হবে। বিএনপি, জাতীয় পার্টি, বামদের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক লড়াই কেবল ক্ষমতার পালাবদল, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি হইল আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র। যারা আজকে মিশে মিশে ধর্মভিত্তিক বক্তাদেরে ফলো করে, যারা মনে মনে সাঈদি, আজহারি, জাকির নায়েকদেরে জায়গা দিচ্ছে, তারা আওয়ামী লীগের ভেতরে বসে আওয়ামী লীগের কবর খুঁড়তেছে। আওয়ামী লীগ হইতে চাইলে শর্ত একটাই, ধর্মভিত্তিক সকল রাজনীতিকে মনে প্রাণে ঈমান আকিদায় ঘৃণা করতে হবে, অন্যথায় তুমি আওয়ামী লীগ না, তুমি আওয়ামী লীগের ছদ্মবেশে আওয়ামী লীগের শত্রু। তাই সময় এসেছে আওয়ামী লীগের প্রতিটা কর্মীকে নিজেদের ভেতরকার অবস্থান স্পষ্ট করার, আওয়ামী লীগের ভিতরে দাঁড়িয়ে যারা ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেয়, তাদের চিহ্নিত করার, কারণ আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ আজীবন একটাই—ধর্মভিত্তিক রাজনীতি। জয় বাঙলা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতথ্যসন্ত্রাসী মাহমুদুর রহমানকে অপসাংবাদিক গুজববাজ আখ্যা মোহাম্মদ এ. আরাফাতের
    Next Article ৭১-এর রক্তে লেখা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই হবে
    JoyBangla Editor

    Related Posts

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.