Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পুলিশের দেওয়া মবের হুমকি উপেক্ষা করে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
    Politics

    পুলিশের দেওয়া মবের হুমকি উপেক্ষা করে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য মবের হুমকির মধ্যেও আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজধানী ঢাকাসহ সারাদেশে একাধিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছেন। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এবং গুলিস্তান এলাকায় অনুষ্ঠিত দুটি মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

    বিক্ষোভকারীরা সমস্বরে স্লোগান দেন— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।” তারা বর্তমান ড. ইউনুস নেতৃত্বাধীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান তোলেন।

    স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে বিক্ষোভকারীদের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে। গুলিস্তানে দেখা যায় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের সমর্থন জানান। হাজারীবাগ বেড়িবাঁধে একই রকম দৃশ্য দেখা যায়। মিছিলকারি নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের ঘোষিত ৫ হাজার টাকার পুরস্কারের প্রতি জনমনে কোনো আগ্রহ দেখা যায়নি।

    বিক্ষোভ মিছিলের একজন আহ্বায়ক বিডি ডাইজেস্ট-কে বলেন, “আমাদের এই বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।”

    মিছিলের পর পুলিশ ১১ জন নিরীহ পথচারীকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা হলেন: জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

    প্রত্যক্ষদর্শীরা জানাান, মিছিলে অংশ নেওয়াদের অধিকাংশই ছিলেন তরুণ। বেশ কিছু বয়স্ক মানুষকেও মিছিলে অংশ নিতে দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

    গণগ্রেপ্তার প্রসঙ্গে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে কারা মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশি এই অভিযান শান্তিপূর্ণ কর্মসূচিকে ব্যাহত করে এবং সাধারণ পথচারিদের উপর গণগ্রেপ্তারের মাধ্যমে আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করছে।

    তারা অভিযোগ করেন, এমন গ্রেপ্তারের পর প্রায়শই পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিবারের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ নেয় অথবা ভুয়া মামলায় তাদের কারাগারে প্রেরণ করে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফেসবুক পোস্টের জেরে কুমিল্লায় মাইকিং করে ৪টি মাজারে জঙ্গী হামলা-ভাঙচুর আগুন
    Next Article চট্টগ্রামে পুলিশের মাইকিং: নিষিদ্ধ দলের কর্মীদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশ, আওয়ামী লীগকে ইঙ্গিত?
    JoyBangla Editor

    Related Posts

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.