Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশীয় ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পকারখানা বন্ধের নেপথ্যে স্পষ্ট ইউনূসের গভীর ষড়যন্ত্র
    Economics

    দেশীয় ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পকারখানা বন্ধের নেপথ্যে স্পষ্ট ইউনূসের গভীর ষড়যন্ত্র

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 25, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিগত একবছরে মেটিকুলাস ডিজাইনে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে ফ্যাসিস্ট ইউনূস টার্গেট করেছে শীর্ষ ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, হয়রানি, মিথ্যা মামলায় জড়ানো আর কোনো অপরাধ প্রমাণের আগেই বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হচ্ছে। এছাড়াও ইউনূসের সন্ত্রাসী প্রেসারগ্রুপে মবজাস্টিস, চাঁদাবাজি এবং অবৈধ প্রশাসনের ঘুষ দাবি, দুর্নীতি সহ উচ্চ হারে সুদ আদায়, বাড়তি দামে গ্যাস সংকট এরকম চাপিয়ে দেওয়া নতুন নিয়ম ব্যবসায়ীদের উপর নির্যাতন স্বরুপ। ইউনূস প্রশাসনের ব্যবসায়ীদের উপর এমন শত্রুসুলভ আচরণের কারণে একরকম অনাস্থারই সৃষ্টি হয়েছে ব্যাবসায়ী ও বর্তমান অবৈধ প্রশাসনের মধ্যে।

    ব্যবসায়ীদের ভোগান্তি কিসে তা শোনার আগ্রহ নেই ইউনূস প্রশাসনের। বর্তমান বাংলাদেশ বিনিয়োগ শূন্য, ব্যবসায়ীদের ঋণ খেলাপী বানানো হচ্ছে৷ পুনরুদ্ধারে প্রণোদনা দিতে কমিটি করা হলেও নামমাত্র কিছু ব্যবসায়ীকে এ সুবিধা দিলেও বেশির ভাগ ব্যবসায়ীই বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।

    বাংলাদেশের অর্থনীতি ধ্বংস ও বেকারত্ব বাড়াতে ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি, তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং ১০ টি ব্যাংক দেউলিয়া হবার গুজব রটিয়ে শিল্পকারখানাগুলো বন্ধ করার পেছনে ইউনূসের ষড়যন্ত্র পষ্ট। দৈনিক কালের কন্ঠের একটি প্রতিবেদনে ব্যবসায়ীদের করা অভিযোগ ভিত্তিতে জানা যায়, ‘প্রথমে শীর্ষ ১০ গ্রুপকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হয়। এসব গ্রুপে রিসিভার বসানোর মিথ্যা প্রচার করা হয়। অথচ বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে তখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

    এদিকে এসব গ্রুপের কোনো কোনোটি তখন বন্ধ করে দেওয়া হয়। এতে হাজার হাজার কর্মী চাকরি হারান। নির্বিচারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। অনেক উদ্যোক্তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। অনেককে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাঁদের স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময়ে শীর্ষ ব্যবসায়ীদের অনেকের বিদেশি বায়ারদের সঙ্গে বিজনেস মিটিং থাকলেও তাঁরা তা করতে পারেননি। এতে তাঁদের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি সাধিত হয়। অথচ তাঁদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি।’

    ব্যবসায়ীদের মতে, অপরাধ প্রমাণের আগেই তাঁদের হয়রানি করা ব্যবসা বন্ধের ষড়যন্ত্র কিংবা বিদেশ যাত্রায় বাধা দেওয়া—এগুলো ‘মিডিয়া ট্রায়াল’ ছাড়া আর কিছু নয়। একই সময়ে ১০টি ব্যাংকের বিষয়ে অপতথ্য ছড়ানো হয়। বলা হয়, এসব ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। এ খবরে বিদেশে নেতিবাচক প্রভাব পড়ে। বিদেশি ক্রেতারা শঙ্কিত হয়ে পড়েন। অথচ কয়েকটি ব্যাংক খারাপ অবস্থায় থাকলেও এখনো দেউলিয়া হওয়ার মতো নয়।

     ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক বলেছে, ২০২৫ সালে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিও সে কথাই বলছে, কারণ ষড়যন্ত্রের মাধ্যমে শিল্পকারখানা বন্ধ করে দেওয়ার ফলে বেকারত্ব হু হু করে  বাড়ছে৷ ব্যবসায়ীদের ব্যবসা ধ্বংস করে দেশে দারিদ্র্য সৃষ্টি করে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে ইউনূস গং৷

    টেক্সটাইল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সমপ্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে। এটাকে আমরা ষড়যন্ত্র মনে করি। শিল্প বাঁচাতে না পারলে দেশে দুর্ভিক্ষ হবে। শিল্পবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে শিল্প-কারখানার গলা টিপে মেরে ফেলা হচ্ছে। গ্যাসসংকটে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চলতি মূলধন সংকুচিত হয়েছে। প্রতিনিয়ত আমাদের কারখানা লে-অফ হচ্ছে। কিছুদিন পর মানুষ রাস্তায় নামবে। আরো ভয়াবহ পরিস্থিতি হবে।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমিছিলে হামলা ও নির্বিচার গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের হুঁশিয়ারি
    Next Article আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায়, স্বরাষ্ট্র উপদেষ্টার দম্ভোক্তি
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.