Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এবার বইমেলা হচ্ছে না!
    Art & Culture

    এবার বইমেলা হচ্ছে না!

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাকির তালুকদার

    ২০২৬ এর অমর একুশে বইমেলা হচ্ছে না, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত।

    সবচেয়ে ভালো বিকল্প প্রস্তাবটি এসেছে ফেব্রুয়ারির সংসদ নির্বাচন এগিয়ে ডিসেম্বরে এনে ফেব্রুয়ারি মাসেই বইমেলা করার।

    ধারণা করি, সেটাও সম্ভব নয়। নির্বাচন ডিসেম্বরে করলেও নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করতে অন্তত দুই সপ্তাহ লেগে যাবে। নতুন সরকার ১৫ দিনের মধ্যে কোনোভাবেই বইমেলার আয়োজন করতে পারবে না।

    মানুষের ধারণা, বইমেলা করে বাংলা একাডেমি। আসলে সেই ক্ষমতা বাংলা একাডেমির নেই। বইমেলার সম্পূর্ণ সমন্বয় করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। অনেক প্রতিষ্ঠান, সংস্থা এবং মন্ত্রণালয়কে দরকার হয় বইমেলা চালাতে। এত কাজ, এত ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়কে কাজে লাগানো প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষেই কেবল সম্ভব। বাংলা একাডেমি দূরের কথা, সংস্কৃতি মন্ত্রণালয়ের একার পক্ষেও বইমেলা করা সম্ভব নয়।

    ইউনূস সাহেবের দপ্তর যে কাছাঢিলা তা গতবারের বইমেলার সময়েই দেখা গেছে। এখন নির্বাচন ছাড়া আর কিছুই মাথায় নেই তাদের। আসলে মাথায় জায়গা নেই।

    তাছাড়া বই কোনো সরকারের ঠিক পছন্দসই জিনিস নয়। চিত্তরঞ্জন সাহা চট বিছিয়ে বইমেলার আয়োজন করে সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন। আর পৃথিবীর সব দেশই নিজেদের সভ্য দেশ বলে পরিচিত করার জন্য বইমেলার আয়োজন করে। বাধ্য হয়ে বাংলাদেশ সরকারকেও করতে হয়। এবার মোক্ষম অজুহাত পেয়েছে। এড়িয়ে যাওয়ার। সেই সুযোগ ছাড়বে না।

    পাশাপাশি মাথায় রাখতে হবে ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন ছাত্র শিবিরের দখলে। লেখকদের জন্য বিষয়টি অস্বস্তিকর। বইমেলা হলে মুক্তচিন্তার বই তারা স্টলগুলোকে রাখতে দেবে কি না, সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে। নিজেরা সামনে না এসে মব লেলিয়ে দেবে টার্গেট করা বই, লেখক এবং প্রকাশকের বিরুদ্ধে।

    সব মিলিয়ে বলাই যায়, বইমেলা কারো কাছেই খুব স্বস্তির বিষয় নয় বর্তমানে। তাই কোনো পক্ষ থেকেই খুব একটা তোড়জোর করা হবে না।

    লেখক-কবিরা নিজেদের উদ্যোগে প্রকাশকদের সহযোগিতা নিয়ে নিজেদের এলাকায় ছোট ছোট বইমেলার আয়োজন করতে পারেন। এটি কোনো বিকল্প নয়। সান্ত্বনা। আমরা করব ভাবছি। তবে নির্বাচনের ডামাডোলের মধ্যে সেটুকুও করা সম্ভব হবে বলে মনে হয় না।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএই প্রেম যদি নিকাহ্ পর্যন্ত গড়ায়!
    Next Article মরেও বেঁচে আছে লর্ড ক্লাইভ
    JoyBangla Editor

    Related Posts

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?-শাহ আবদুল করিম

    September 13, 2026

    মুজিবের করিম ভাই

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.