Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সেই শূকর…সম্প্রদায়েরা
    Art & Culture

    সেই শূকর…সম্প্রদায়েরা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নঈম নিজাম

    লেখকের নাম জর্জ অরওয়েল। বইটির নাম  অ্যানিমেল ফার্ম Animal Farm। বইটি সোভিয়েত রাশিয়ার বিপ্লব আর স্তালিনবাদী শাসনের সমালোচনা। ১৯৪৫ সালে প্রকাশিত এই রূপক উপন্যাসে খামারের প্রাণীদের সমাজতন্ত্র, একনায়কতন্ত্র আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ব্যঙ্গাত্মকভাবে তুলে আনা হয়েছে। বইতে আছে, প্রাণীরা মানুষের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, তারা নিজেদের “সমান অধিকার” প্রতিষ্ঠার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে শূকররা ক্ষমতা দখল করে স্বৈরাচারী হয়ে আগের অবস্থার কাছাকাছি ফিরে যায়।

    এই বই পড়তে গিয়ে হোঁচট খেলাম । শুনুন ….

    এক খামারের মালিক মিস্টার জোনস ছিল অলস আর নিষ্ঠুর মানুষ। প্রাণীরা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু তাদের খাওয়ারও কষ্ট হতো। এক রাতে খামারের এক বুড়ো শূকর, নাম ওল্ড মেজর, সবাইকে ডেকে বলল:

    “বন্ধুরা, আমরা এত কষ্ট করি, কিন্তু মানুষ আমাদের শোষণ করে। মানুষই আমাদের আসল শত্রু। যদি আমরা একসঙ্গে হই, তাহলে নিজেরাই আমাদের খামার চালাতে পারব।”

    প্রাণীরা খুব অনুপ্রাণিত হলো। কিছুদিন পরেই তারা বিদ্রোহ করল। সবাই মিলে মানুষদের খামার থেকে তাড়িয়ে দিল। এখন খামারের নাম হলো অ্যানিমেল ফার্ম। প্রাণীরা শপথ করল—“সব প্রাণী সমান।”

    শুরুতে প্রাণীরা আনন্দে ভরে উঠল। সবাই মিলে কাজ করত, গান গাইত, নিজেদের নিয়ম বানাল। শূকররা সবচেয়ে বুদ্ধিমান ছিল, তাই তারা নেতৃত্ব নিল। তাদের মধ্যে দু’জন ছিল—স্নোবল আর নেপোলিয়ন।

    স্নোবল প্রাণীদের উন্নতি চাইত। সে বিদ্যুৎ তৈরি করতে উইন্ডমিল বানানোর পরিকল্পনা করল। কিন্তু নেপোলিয়ন ক্ষমতা নিজের হাতে রাখতে চাইত। একদিন সে হঠাৎ ভয়ঙ্কর কুকুর ছেড়ে স্নোবলকে তাড়িয়ে দিল। খামারের নেতা হলো একাই হলো নেপোলিয়ন।

    এরপর থেকে খামারের নিয়ম পাল্টাতে শুরু হলো। নিয়ম বদল হতে শুরু করলো। আগে নিয়ম ছিল, “সব প্রাণী সমান”। নতুনভাবে নিয়ম হলো , “ সব প্রাণী সমান, তবে কিছু প্রাণী বেশি সমান।” আগে লেখা ছিল, “প্রাণীরা কখনো মানুষের মতো পোশাক পরবে না”, পরে শূকররা স্যুট-টাই পরে ঘুরতে লাগল।

    শুরুতে সবার প্রিয় ঘোড়া বক্সার দিন-রাত খেটে যেত। তার বিশ্বাস ছিল—“আমি আরও কঠোর পরিশ্রম করব, তাতে সব ঠিক হয়ে যাবে।” কিন্তু একদিন সে অসুস্থ হয়ে পড়ল। শূকররা বলল, তাকে হাসপাতালে পাঠানো হবে। অথচ গোপনে তাকে বিক্রি করে দিল কসাইখানায়। প্রাণীরা কান্নায় ভেঙে পড়ল।

    সময় যেতে লাগল। শূকররা দিন দিন আরও বেশি মানুষদের মতো হয়ে উঠল। তারা দুই পায়ে হাঁটতে লাগল, হাতে চাবুক ধরল, মানুষের সঙ্গে মদ খেতে বসল।

    একদিন প্রাণীরা বাড়ির জানালা দিয়ে দেখল—শূকর আর মানুষ একসঙ্গে বসে খাচ্ছে, হাসছে, খেলছে। প্রাণীরা হতভম্ব হয়ে গেল। তারা দেখল, টেবিলে বসা শূকর আর মানুষ—এদের মধ্যে কোনো পার্থক্য নেই।

    এভাবেই, যাদের ওপর ভরসা করে প্রাণীরা বিদ্রোহ করেছিল, সেই শূকররাই শেষে আগের মানুষের মতো শাসক হয়ে গেল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআস্থা যেখানে শেখ হাসিনা, সেখানে ক্লান্তির জায়গা নেই
    Next Article ইউনূস সরকারের অধীনে উগ্রবাদের উত্থান ঘটেছে: সজীব ওয়াজেদ জয়
    JoyBangla Editor

    Related Posts

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?-শাহ আবদুল করিম

    September 13, 2026

    মুজিবের করিম ভাই

    September 13, 2026

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.