Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমি রাজা হলে রাজতন্ত্রকে বদলে দেব: যুবরাজ উইলিয়াম
    United Kingdom - যুক্তরাজ্য

    আমি রাজা হলে রাজতন্ত্রকে বদলে দেব: যুবরাজ উইলিয়াম

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিজে রাজা হলে রাজতন্ত্রে বদল আনবেন বলে মন্তব্য করেছেন যুবরাজ উইলিয়াম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাজপ্রাসাদের কয়েকটি সূত্র বলছে, এযাবৎকালে এটাই তাঁর সব চেয়ে খোলামেলা সাক্ষাৎকার।

    উইন্ডসর ক্যাসলে প্রিন্স উইলিয়ামের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি, অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য।

    মনখোলা আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন।

    যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে, আমার করণীয়র তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন। এবং আমি সেই পরিবর্তনকে গ্রহণ করি, উপভোগ করি। আমি তাকে ভয় করি না। পরিবর্তন আনতে পারার ভাবনা বরং আমাকে উদ্দীপ্ত করে। বাড়াবাড়ি রকমের চরম কিছু নয়, কিন্তু যা হওয়া দরকার মনে করি, তেমন পরিবর্তন।

    লেভিকে উইন্ডসর ক্যাসেল ঘুরে দেখাতে দেখাতে যুবরাজ উইলিয়াম এ কথাগুলো বলেন। একটি ইলেকট্রিক স্কুটারে চেপে প্রিয় অভিনেতার কাছে এসেছিলেন যুবরাজ। বললেন, এই বাহনে চেপেই তিনি প্রাসাদের চৌহদ্দিতে ঘোরাফেরা করেন।

    যুবরাজ বলেন, তিনি বরাবর  ‘আমেরিকান পাই’ সিনেমাগুলোর ভক্ত। উচ্ছৃঙ্খল আমোদে ভরপুর বয়ঃসন্ধিকাল নিয়ে তৈরি এই ছবিগুলোতে লেভিকে দেখা যায় এক উৎপীড়িত, ধৈর্যশীল বাবার ভূমিকায়।

    প্রাসাদের সবচেয়ে অভিজাত কিছু কামরা ঘোরার সময় যুবরাজ উইলিয়াম তাঁর পারিবারিক ইতিহাস নিয়েও কথা বলেছেন।

    তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনি যদি সতর্ক না হন, তাহলে ইতিহাস আপনার ওপর সত্যিই বোঝার মতো চেপে বসতে পারে, নোঙর হয়ে বেঁধে রাখতে পারে। আপনার দম বন্ধ লাগতে পারে, মনে হতে পারে এর শেকল আপনাকে  বেশি আটকে ফেলছে। আর আমি মনে করি, বর্তমানকালে বাঁচাটা জরুরি।‘

    যুবরাজ উইলিয়াম ঐতিহ্যের গুরুত্বের ওপর জোর দেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখার জন্য সেটা নিয়ে প্রশ্ন করতে তাঁর কোনো দ্বিধা নেই।

    তিনি বলেন, ‘কখনো কখনো আপনি ঐতিহ্যের দিকে তাকান এবং ভাবেন, এটা কি আজকের সময়ে খাটে? এটা পালন করা কি এখনকার জন্য সঠিক কাজ? আমরা কি এখনো সেই প্রভাব ফেলতে পারছি, যা আমাদের ফেলতে পারতাম?’

    বিবিসিকে লেভি বলেন, উইলিয়ামের এতটা খোলাখুলি কথাবার্তায় তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, ‘আমার কাছে এটি কেবল আলাপচারিতাই ছিল। এটাকে আমি কোনো স্কুপ বা খাসখবর হিসেবে ভাবছিলাম না।’

    দিনশেষে আমেরিকান পাইয়ের এই অভিনেতাকে যুবরাজ বলেন, তিনি এমন একটি পৃথিবী গড়তে চান, যা নিয়ে তাঁর ছেলে গর্ব করতে পারবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম হাসপাতালে ভর্তি
    Next Article পরীক্ষাগারে তৈরি হলো ক্ষুদ্র মস্তিষ্ক, ‘জীবন্ত কম্পিউটার’ তৈরির পথে বিজ্ঞানীরা
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.