Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছয় অভ্যাসে দশ মিনিটে কমানো সম্ভব মানসিক চাপ
    Lifestyle

    ছয় অভ্যাসে দশ মিনিটে কমানো সম্ভব মানসিক চাপ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 12, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রতিদিনের জীবনযাত্রা, কাজের চাপ কিংবা ব্যক্তিগত দুশ্চিন্তা সব মিলিয়ে মানসিক চাপ যেন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে।

    অনেকেই মনে করেন, ‘স্ট্রেস’ বা মানসিক চাপ কমাতে দীর্ঘ সময় দরকার। তবে বিশেষজ্ঞদের মতে মাত্র কয়েক মিনিটেই শরীর ও মনের ভার কমানো সম্ভব।

    যুক্তরাষ্ট্রভিত্তিক ‘এলবি হেল্থ’ প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. করিম জে. টরেস সানচেজ রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ডি-স্ট্রেসিং’ হল শরীরের ‘ফাইট অর ফ্লাইট’ বা প্রতিক্রিয়াকে সক্রিয়ভাবে উল্টে দিয়ে শরীর ও মনে থাকা চাপ ও হরমোনের প্রভাব কমানোর সচেতন প্রক্রিয়া।”

    অর্থাৎ লক্ষ্য হওয়া উচিত শরীরের স্নায়ুতন্ত্রকে উত্তেজনা থেকে শান্ত অবস্থাতে ফিরিয়ে আনা। যাতে শরীর ও মন ‘রেস্ট অ্যান্ড ডাইজেস্ট’ বা বিশ্রামমুখী অবস্থায় ফিরে আসে।

    ক্রমিকভাবে পেশি শিথিল করা

    অনেক সময় বোঝা যায় না শরীরের কতটা অংশে চাপ জমে আছে। তাই ডা. টরেস পরামর্শ দেন প্রথমেই শরীরের পেশিগুলো শিথিল করার।

    তিনি বলেন, “বসে বা শুয়ে পড়তে হবে। প্রথমে হাত বা পা থেকে শুরু করা জরুরি। যেমন ডান হাতের মুঠো শক্ত করে ধরে রাখা পাঁচ সেকেন্ডের জন্য। এরপর হঠাৎ করে ছেড়ে দেওয়া এবং ১০-১৫ সেকেন্ড গভীরভাবে শরীরের উষ্ণতা ও আরামবোধ লক্ষ্য করতে হবে।”

    এভাবে একে একে শরীরের বড় পেশিগুলো হাত, বাহু, মুখ, ঘাড়, কাঁধ, বুক, পেট, কোমর, পা সব অংশে প্রয়োগ করতে হবে একই পদ্ধতি। এই অনুশীলন শুধু শরীরের টান দূর করে না, মনকেও বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে।

    প্রকৃতিতে ১০ মিনিট হাঁটা

    প্রকৃতির মাঝে হাঁটা মানেই মন ভালো হওয়ার সহজ উপায়।

    ডা. টরেস বলেন, “চাপ অনুভব করলে জুতা পরে বাইরে বেরিয়ে পড়তে হবে। ছন্দময়ভাবে হাঁটতে হবে এবং অন্তত ১০ মিনিট মনোযোগ দিতে হবে চারপাশের রং, শব্দ ও বাতাসের স্পর্শে।”

    এ সময় ফোন বন্ধ রাখাই ভালো। গাছের পাতা, পাখির ডাক, হালকা বাতাস সবকিছুকে অনুভব করার চেষ্টা করা জরুরি। এই অনুশীলন শরীরের পাশাপাশি মনকেও শান্ত করে, কারণ প্রকৃতি আমাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে।

    প্রজাপতি আলিঙ্গন

    এই পদ্ধতি সত্যিই এক ধরনের আত্ম-আলিঙ্গন।

    ডা. টরেস বলেন, “হাত দুটি বুকের ওপর ‘ক্রস’ বা গুণন চিহ্নর আকারে এমনভাবে রাখতে হবে যাতে প্রতিটি হাতের মধ্যমা অপর কাঁধের ওপর দিয়ে নিচে পড়ে। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং হাত দুটি পালাক্রমে বাম-ডান দিকে টোকা দিতে হবে, যেন প্রজাপতি পাখা মেলছে।”

    এক থেকে তিন মিনিট পর্যন্ত এই ছন্দ বজায় রাখলে শরীরের স্নায়ুতন্ত্র শান্ত হয়, উদ্বেগ ও আতঙ্ক কমে এবং নিরাপত্তার অনুভূতি তৈরি হয়।

    শরীর ঝাঁকিয়ে নেওয়া

    শরীরের মধ্যে জমে থাকা স্ট্রেস কখনও কখনও মুক্তির সুযোগ পায় না।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সাইকোথেরাপিস্ট ক্রিস্টিন অ্যান্ডারসন বলেন, “শরীরে চাপ থাকলে তা ঝেড়ে ফেলতে হবে। পাঁচ থেকে ১০ মিনিট মোবাইল ফোনে টাইমার সেট করা যায় এবং হাত, পা, কাঁধ ঝাঁকানো বা একটু নাচা, লাফানো, শরীর নড়াচড়া করা ভালো উপায়।”

    তিনি আরও বলেন, “এটা হয়ত প্রথমে অদ্ভুত মনে হবে। তবে এই আন্দোলন শরীরের জমে থাকা উত্তেজনা মুক্ত করে দেয় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে।”

    মানসিক গল্প বদলানো

    শরীরের পর এবার মনকে শান্ত করার সময়।

    ক্রিস্টিন অ্যান্ডারসন বলেন, “মানসিক চাপের বড় অংশ আসে সেই গল্প থেকে, যা নিজের কাছে বলি।

    যেমন, ‘আমি পারছি না’, ‘আমার পাশে কেউ নেই’, বা ‘আমি পিছিয়ে যাচ্ছি’। ১০ মিনিট সময় নিয়ে ভাবুন, এর বাইরে আর কী সত্য হতে পারে?”

    এই প্রশ্ন মনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। হয়ত মনে পড়বে, কোনো একদিন সাহসী ছিলেন, কাউকে সাহায্য করেছেন বা কোনো কঠিন সময় পেরিয়ে গেছেন। এমন ভাবনা মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

    নিরাপদ স্থান কল্পনা

    ডা. টরেস বলেন, “মন যদি চিরসঙ্গী হয়, তাহলে সেখানে একটি নিরাপদ জায়গা তৈরি করা উচিত। এটি হতে পারে বাস্তব কোনো জায়গা। যেমন- সমুদ্রতীর, বন বা নিজের প্রিয় ঘর অথবা কল্পনার কোনো স্থান, যেমন- নিরিবিলি ফুলে ভরা বাগান।”

    চোখ বন্ধ করে সেই স্থানে নিজেকে কল্পনা করতে হবে। কী দেখছেন, কী শুনছেন, বাতাসে কী গন্ধ পাচ্ছেন! চারপাশের অনুভূতি কেমন তা ভাবতে হবে।

    এই চিত্রকল্প অনুশীলন মস্তিষ্কে প্রশান্তি আনে এবং তাৎক্ষণিকভাবে চাপ কমায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরোবোটিক বাহু তুলে আনবে সমুদ্রের গভীরের আবর্জনা
    Next Article অস্ত্রের দাপটে অশান্ত দেশ, নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ
    JoyBangla Editor

    Related Posts

    মুখোশ খুলে গেছে, নাকি আমরা সবাই আয়না ভেঙে ফেলেছি?

    May 1, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    ” ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা”

    April 27, 2026

    একজন প্রেসিডেন্ট এর কাহিনি

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    By JoyBangla EditorMay 4, 20260

    নেত্রকোনা, ২ মে ২০২৬ – নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পানিতে ডুবে যাওয়া কৃষকের ধান কেটে ঘরে…

    ইউনূস সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ

    May 4, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026

    হাওরে ৬০% ফসল নষ্ট, সর্বস্বান্ত কৃষক: অব্যবস্থাপনা ধামাচাপা দিতে সরকারি মনগড়া প্রতিবেদন

    May 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.