Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নোবেল শান্তি পুরস্কার ‘বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’: পুতিন
    International

    নোবেল শান্তি পুরস্কার ‘বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’: পুতিন

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, শান্তির জন্য কিছুই করেননি এমন লোকদের নোবেল শান্তি পুরস্কার দেয়া হচ্ছে। যে কারণে এই পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

    এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। বারবার তাকে বলতে শোনা গেছে, এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। কারণ হিসেবে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত কয়েক মাসে তিনি সাতটা যুদ্ধ থামিয়েছেন।

    কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ দেশ ভেনিজুয়েলার বিরোধী নেতা। শুক্রবার (১০ অক্টোবর) চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া করিনা মাচাদো। ঘোষণায় বলা হয়, দেশটির গণতান্ত্রিক আন্দোলনে অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

    বিষয়টা ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ ও হতাশ করেছে। এমনকি ট্রাম্প পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। বলেছে, নোবেল কমিটি শান্তির ওপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।

    বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি জানি না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কিনা। তবে তিনি বছরের পর বছর এমনকি দশক ধরে স্থায়ী জটিল সংকট সমাধানের জন্য সত্যিই অনেক কিছু করছেন।’

    নোবেল কমিটির সমালোচনা পুতিন বলেন, তারা এমন সব লোকদের শান্তি পুরস্কার দিচ্ছে যারা শান্তির জন্য কিছুই করেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, ট্রাম্পের কাজ পুরষ্কারের যোগ্য কিনা তা নির্ধারণ করা আমার কাজ নয়। আসলে এর বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে।’ পুতিনের এই মন্তব্যের জবাবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এক পোস্টে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগকে দমন করার অপচেষ্টা রুখে  দাঁড়াও
    Next Article জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল
    JoyBangla Editor

    Related Posts

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.