Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
    Politics

    ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনূস সরকারের শাসনামলকে অবৈধ ও অসাংবিধানিক উল্লেখ করে ঢাকা নগরীজুড়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৩১শে অক্টোবর, শুক্রবার রাজধানীর দনিয়া কলেজ, শনির আখড়া, যাত্রাবাড়ি, গুলিস্তান, ধানমন্ডি, উত্তরা ও তেজগাঁওসহ প্রায় ৪০টি স্থানে একযোগে এই মিছিল বের হয়।

    মিছিলগুলোতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ”, “দমন–পীড়ন ও নির্যাতনের অবসান” এবং “নেতাকর্মীদের জেলে হত্যা বন্ধের দাবি” জানিয়ে স্লোগান দেন। রাজধানীজুড়ে প্রতিধ্বনিত হয়, “হটাও ইউনূস, বাঁচাও দেশ!”

    বিক্ষোভকারীরা হাতে লাল–সবুজ পতাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে রাজপথে নামেন। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল যখন চলছিল, আশপাশ থেকে সাধারণ মানুষকেও দেখা যায় মিছিলের সমুদ্রে একাত্ম হয়ে যেতে। স্লোগান দিচ্ছিলেন খেটে খাওয়া মানুষও।

    দনিয়া কলেজ ও শনির আখড়ার মিছিলে ছাত্রলীগের নেতারা বলেন, “দেশের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ ইউনূস সরকারকে জনগণ মেনে নেবে না। আওয়ামী পরিবারের নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতনের শেষ দেখতে হবে।”

    ধানমন্ডি ও তেজগাঁও এলাকায় যুবলীগের নেতারা বলেন, “গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ সবসময় লড়েছে। এবারও জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত সংগ্রাম চলবে।”

    রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও বিপুল জনসমাগমের কারণে কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়। সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যবদ্ধ মনোভাবের প্রকাশ।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর এই একযোগে বিক্ষোভ রাজধানীতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের মতে, এটি শুধু প্রতিবাদ নয়, বরং আসন্ন গণআন্দোলনের সূচনাও হতে পারে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘ইউনূসের সরকার স্বৈরতান্ত্রিক’- কঠোর সমালোচনা আন্তর্জাতিক পরিমণ্ডলে, আরএসএফ-এর বিবৃতি
    Next Article অর্থনীতি গভীর সংকটে, আইএমএফের কড়া সতর্কবার্তা
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.