Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » স্যান্ডেল পিট্টি দেয়া মেয়ের প্রতি নেটিজনের খোলা চিঠি
    Lifestyle

    স্যান্ডেল পিট্টি দেয়া মেয়ের প্রতি নেটিজনের খোলা চিঠি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রিয়বরেষু আত্মজাসম আমার,

    শুভাশীষ! হে মেয়ে তুমি আমার কন্যার বয়সী, তোমার মতো মেয়ে আমাদের আশাবাদী করে যে, বাংলাদেশ সত্যিই এগিয়েছে এবং এই ধারা বন্ধ হবে না৷ ওরা নোংড়া কথা বলে দীর্ঘকাল ধরেই পার পেয়ে যাচ্ছিল৷ বাজখাই কণ্ঠে একটি ধমক, পেশিবহুল হাত দিয়ে একটি ধাক্কা বা থপ্পর, লোমশ পা দিয়ে একটি লাথির ভয়ে আমাদের কন্যারা কুঁকড়ে যেতো৷ তোমাকেও যখন ধাক্কা দিয়ে ফেলে দিলো তখন যদি উঠে না দাঁড়াতে তাহলে ওই নষ্ট লোকটি তোমাকে পা দিয়ে চেপে ধরতো৷ বাসের লোকেরা আড্ডায় গল্প বলার উপাদান পেয়ে গিয়েছিলো—পুরুষের আধিপত্যের গল্প৷ কিন্তু তুমি যখন আবারো উঠে দাঁড়ালে এবং স্যান্ডেল দিয়ে আঘাত করতে সক্ষম হলে তখন মনে হয়েছিল ঈশ্বর বুঝি একজন সুন্দরী তরুণীও হতে পারে৷ ইহুদিদের ঈশ্বর তার নিজের অবয়বেই যখন মানুষ সৃষ্টি করেছে আর সে যদি সাহসীই হয় তাহলে সে তোমার মতোই তো হবে৷

    তোমার সাহস নিয়ে কবিতা লিখবো এবং আরো বহুদিন ওই সাহসকে শ্রদ্ধা জানাবো৷ এই জুতোপিট্টি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পথরেখা তৈরি করেছে৷ আশা করছি এই দৃশ্য দেখে অসংখ্য মেয়ে পায়ের স্যান্ডেল হাতে তুলে নিতে সময় নিবে না প্রয়োজনের সময়৷ এতোকাল যে কেবল পুরুষরাই চুলের মুঠি ধরে পীঠ ফাঁটাতো তার প্রতিরোধও সম্ভব হবে৷ আমার স্নেহাশীষ এক সহকর্মীকে তার স্বামী বলেছিলো, ‘বেতনের টাকা তুলে না দিলে গায়ে কিন্তু হাত তুলবো৷’ যেদিন আমার সহকর্মী বলতে পারলো, ‘আমারও হাত আছে, আমিও বসে থাকবো না৷’ সেদিনই গণেশ উল্টে গেলো৷ ওর স্বামী হাত তোলার কথা বলতে আর সাহস করেনি৷ মেয়েটি ফিরে পেয়েছিলো তার সম্মান৷ সম্মান ফেরাতে প্রয়োজনে হাত তুলতে হবে, স্যান্ডেল হাতে ঝাঁপিয়ে পড়তে হবে৷

    হেনরিক ইবসেনের ‘দ্য ডলস হাউজ’ উপন্যাসের নায়িকা ঘর ছেড়েছিলো৷ আমরা জানি না নোরা সফল হয়েছিলো কি না? তবে নোরার পরিকল্পনা ছিলো৷ নোরা স্বামীকে বাঁচাতে গিয়ে ধার করেছিল৷ কিন্তু স্বামী সেটা জানতে পেরে নোরাকে অসম্মান করে৷ তার মনে হয় সে পুতুলের সংসার করছে৷ সে ঘর ছাড়ে স্বাবলম্বী হতে৷ আজ অসখ্য নোরা স্বাবলম্বী হয়েছে৷ দুশ বছর পরের নোরারা তো কেবল চলে গিয়েই ক্ষান্ত থাকবে না৷ তার হাতে স্যান্ডেল খুবই মানানসই৷

    বাস্তব দুনিয়ার বহু নারীর সফলতার গল্প ছাড়া আজকের সভ্যতা আসতো না৷ আমাদের বেগম রোকেয়া একই সময়ে স্বামীর মৃত্যুর পরে নারী জাগরণের পথরেখা তৈরি করেছেন৷ তসলিমাও নোরার মতো বারবার ঘর ছেড়েছে৷ অরুন্ধতি রায়ের মতো অসংখ্য মেয়ে সংগ্রাম করেই সফল হয়েছে৷ প্রয়োজনে ব্যাগে ছুরিও রেখেছে৷

    আমার শৈশবে একটি মেয়ে স্বামীর ঘর করতে চায়নি বলে তার নিষ্ঠুর স্বামী চুলের মুঠি ধরে টেনে-হিচড়ে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল৷ আমি একজনের কাছে জানতে চেয়েছিলাম কেনো এমন করছে? কেউ বলেছিলো, ‘সে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে৷’ অসংখ্য মেয়েই ভেবেছিলো, এভাবে টেনে হিচড়ে নেয়া স্বামীর অধিকার৷ অসংখ্য মেয়ে বুঝেছিলো, অবাধ্য হলে এভাবে টেনে নেয়া হবে৷ এসব প্রথা সারা বিশ্বের সভ্য দেশের মেয়েরা বহুভাবেই ভেঙেছে৷ এদেশেও তসলিমা, হুমায়ুন আজাদ প্রথা ভাঙার ডাক দিয়েছেন৷

    তোমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীটির কথা যে সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে বলেছিলো, এক খুব শক্তিশালী মানুষ তাকে ধর্ষণ করেছে৷ পরে দেখলাম এক তুচ্ছ পটকা মাদকসেবীকেই সে শক্তিশালী মানুষ ভেবেছে৷ ভয় এমনই জিনিস যা সামনের ইঁদুরকেও সিংহ বানিয়ে দেয়৷ সাহস করতে পারে উল্টোটা৷ একটা দূরন্ত ষাঁড়ের সামনে দাঁড়াতে পারে এক অদম্য কিশোরী৷ শাণিত বুদ্ধি ও দুর্দান্ত সাহসের সম্মিলনই তাঁকে রক্ষা করবে৷ সে জানবে কখন পাশ কাটাতে হবে আর কখন আক্রমণ করতে হবে৷ বাসের কেউ-ই তোমার পক্ষে সোচ্চার হয়নি। তুমি সাহস না দেখালে ওই লোকটিও শক্তিশালী হয়ে উঠতো, তোমাকেই আরও আঘাত করতো।

    লেখক ও সাংবাদিক ওরিয়ানা ফালাচি তার বই ‘এ লেটার টু এ চাইল্ড হু নেভাব বর্ণ’-এ অনাগত সন্তানের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তোমাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে আসে, তাহলে তুমিই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে।’তুমি এসেছো ওরিয়ানার সেই অনাগত সন্তান হয়ে। ওই বদমাস লোকটি তোমাকে থাপ্পর দিয়েছে, মারার জন্য স্যান্ডেল খুলেছে। ওরিয়ানার প্রত্যাশা মতো তার কন্যা হয়েই তুমিও হাতে স্যান্ডেল তুলে নিয়েছো।

    প্রতিবাদ না করতে পারা অসংখ্য মেয়েকে দেখেছি৷ আমাদের এলাকার দুজন ১৪টি করে বিয়ে করেছিলো৷ আগের বা পরের কোনো স্ত্রীই প্রতিবাদ করতে পারেনি৷ আমাদের পাশের গ্রামের দুই সুন্দরী বোন ছিলো যৌনকর্মী৷ এক বোন বাড়িতে আসলে খদ্দের হিসেবে হাজির হয়েছিলো দুই ভাই৷ তা নিয়ে রসালো গল্প তৈরি হয়৷ যৌনকর্মী নারীকে সকালে ধরে এনে বাজারের মধ্যে নিপীড়ন করা হয়৷ প্রকাশ্যে তার চুল কেটে দিয়ে মুখে চুনকালী মাখিয়ে দেয়া হয়৷ তখনও প্রতিবাদের ভাষা তৈরি হয়নি৷ কাউকে কাউকে প্রতিবাদের ভাষা তৈরি করতে এগিয়ে আসতে হয়৷ প্রতিবাদের একটা ভাষা তৈরি করার জন্য অভিবাদন জানাচ্ছি৷

    এখন তোমাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য পুরুষও রয়েছে যারা মানবিক ও প্রগতিলীল৷ তোমার সাহসকে অসংখ্য মানুষও সাধুবাদ দিচ্ছে, অসংখ্য নারীকে সাহসী করে তুলেছে। তুমি কোনো ভুল করোনি। হাতে স্যান্ডেল নিতে না পারলেই ভুল হয়ে যেতো। তুমি এই ঘটনা সর্বব্যাপী ছড়িয়ে পড়ায় হতাশ বা ট্রমাটাইজড হইও না। ছড়িয়ে না পড়লে, নারীরা কীভাবে উপলব্ধি করতো, এমন ঘটনা ঘটানো যায় এবং তা পথরেখা তৈরি করে।

    সাহস ধরে রাখো। ভালো থেকো মেয়ে। ইতি,তোমারই পিতৃসম একজন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাজ্যের ডনকাস্টার থেকে লন্ডনগামী যাত্রীবাহী ট্রেনে ছুরি নিয়ে হামলা: ১০জন হাসপাতালে 
    Next Article প্রগতিশীল ৫৬১ শিক্ষকের বিবৃতি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দমন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘনের এক চরম দৃষ্টান্ত
    JoyBangla Editor

    Related Posts

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

    August 24, 2026

      আমাদের খাবার দাবার- ০৮

    August 20, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    By JoyBangla EditorAugust 28, 20260

    রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া প্রাথমিক…

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.