Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস সরকারের নীতিহীনতায় ক্ষুধার্ত শ্রমিকদের আর্তনাদ ‘‘দেশটা শেষ হয়ে গেলো
    Bangladesh

    ইউনূস সরকারের নীতিহীনতায় ক্ষুধার্ত শ্রমিকদের আর্তনাদ ‘‘দেশটা শেষ হয়ে গেলো

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার উপকণ্ঠে এক ঘিঞ্জি ভাড়া বাসায় বসে আছেন আজম আলী—একজন গার্মেন্টস শ্রমিক, যিনি এখন বেকার। তার চোখে হতাশা, মুখে একটিই বাক্য— “দুই দিন ঘরে চাল নেই, এখন আটার চাপা খেয়েই বাঁচি।”

    এই কণ্ঠ শুধু আজম আলীর নয়; এটি হাজারো শ্রমজীবী মানুষের কান্না, যারা ইউনূস সরকারের তথাকথিত সংস্কারের ধাক্কায় বেকার, নিঃস্ব ও ভবিষ্যৎহীন হয়ে পড়েছে।

    আজম আলী একসময় রাজধানীর একটি বড় পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু রপ্তানি কমে যাওয়ায় তার কারখানা বন্ধ হয়ে গেছে। বেতন বকেয়া, মালিক পালিয়ে, শ্রমিকরা রাস্তায়। তিনি বলেন, “দুই ছেলে-মেয়ে আছে, ছোটটার দুধ পর্যন্ত কিনতে পারি না। ঘরে চাল ফুরিয়েছে, এখন আটার চাপা খেয়ে দিন কাটে।”

    এমন দৃশ্য এখন সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর—সব শিল্পাঞ্চলেই। শত শত কারখানা উৎপাদন কমিয়েছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ইউনূস সরকারের অব্যবস্থাপনা, ডলার সংকট ও বিদ্যুতের অস্থিরতার কারণে গার্মেন্টস শিল্প আজ ধ্বংসের মুখে।

    অর্থনীতির প্রাণভোমরা এই খাতেই কর্মরত ছিল প্রায় ৪০ লক্ষ শ্রমিক। কিন্তু এখন হাজার হাজার শ্রমিক কর্মহীন। ভাড়া দিতে পারছে না, সন্তানদের স্কুল বন্ধ, চিকিৎসা অনিশ্চিত।

    একজন নারী শ্রমিক বলেন, “কারখানা বন্ধ, বেতন নাই, তবু সরকারের লোকেরা টিভিতে বলে সব ঠিক আছে। আমরা কি মানুষ না?”

    অর্থনীতিবিদদের মতে, রপ্তানি খাতের এই ধস শুধু আর্থিক ক্ষতি নয়, এটি এক গভীর মানবিক সংকট। সরকারের নীতিহীনতা, দুর্নীতি ও দমননীতি শ্রমিকদের দুঃস্বপ্নে ঠেলে দিয়েছে।

    আজম আলীর গল্পে ফুটে উঠেছে এই সময়ের বাস্তবতা। পেটের তাড়নায় সে রিকশা চালাতে শুরু করেছে, তাও ধার করে। “রিকশা ভাড়া ১০০ টাকা, দিন শেষে ২০০-২৫০ টাকা পাই। এতে ভাড়া, ওষুধ আর খাবার কিছুই মেটে না,” বলে চোখ মুছে আজম আলী। তিনি কাঁপা কণ্ঠে যোগ করেন, “এই সরকার না গেলে আমরা মরে যাবো। ইউনূস দেশটা শেষ করে দিলো।”

    রাজধানী ও শিল্পাঞ্চলে ক্ষোভ এখন উন্মুক্ত। শ্রমিকদের দাবি “আমাদের কাজ ফেরত দাও, বাঁচার অধিকার দাও।” কিন্তু সরকার ব্যস্ত নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে, জনগণের কষ্টে তাদের কোনো নজর নেই।

    সামাজিক সংগঠনগুলো সতর্ক করেছে—যদি শ্রমিক সংকট ও খাদ্যাভাব চলতে থাকে, তাহলে বড় ধরনের সামাজিক বিপর্যয় অনিবার্য।

    অর্থনীতিবিদরা বলছেন, “অবৈধ সরকারের ব্যর্থতা এখন শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক ট্র্যাজেডি।”

    আজম আলীর খালি হাঁড়ি এখন বাংলাদেশের প্রতীক একটি রাষ্ট্র যেখানে পরিশ্রমী মানুষ ক্ষুধার কাছে হার মানছে, আর ক্ষমতাবানরা বিলাসে মগ্ন। জনগণের আর্তনাদ একটাই: “ইউনূস হটাও, দেশ বাঁচাও।” কারণ, যখন ঘরে চাল থাকে না, তখন সরকার টেকে না—টেকে শুধু জনগণের ক্ষোভ, যা একদিন বিস্ফোরিত হবেই। বেকার গার্মেন্টস শ্রমিকদের আর্তনাদ “ইউনূস সরকার দেশ ধ্বংস করে ফেলছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদেশে ভয়াবহভাবে চলছে আওয়ামী লীগ দমন, কোথায় জাতিসংঘ?
    Next Article মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.