Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাউল সঙ্গীতে ধর্ম অবমাননার ছুতা: স্কুলে গান বন্ধের পর লোক-সংস্কৃতিকে শরিয়ার শিকলবন্দির পাঁয়তারা
    National

    বাউল সঙ্গীতে ধর্ম অবমাননার ছুতা: স্কুলে গান বন্ধের পর লোক-সংস্কৃতিকে শরিয়ার শিকলবন্দির পাঁয়তারা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লোক- আধ্যাত্মিকতাকে ‘সফট শরিয়া’র শিকলে বেঁধে ফেলার নতুন অধ্যায়

    যে দেশে একদিন রবীন্দ্রনাথের “আমার সোনার বাংলা” গাওয়া হতো স্কুলের পিটি-প্যারেডে, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই দেশের স্কুলগুলো থেকে এখন গান-বাজনা প্রায় উঠেই যাচ্ছে। “ধর্মীয় অনুভূতিতে আঘাত” লাগে, এই একটি যুক্তিতে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ, সঙ্গীত শিক্ষকদের চাকরি অনিশ্চিত, ছাত্রীদের নাচ-গানের অনুষ্ঠানে হরেক রকমের বাহানা প্রতিবান্ধকতা। এবার সেই একই অস্ত্র উঠল বাংলার হাজার বছরের লোক-আধ্যাত্মিক ঐতিহ্য বাউল গানের বিরুদ্ধে।

    বাংলাদেশ বাউল সমিতির সভাপতি, প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে (ছোট আবুল সরকার) গতকাল ভোরে একটি গানের আসর থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তিনি গত ৪ঠা নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলায় গান গাইতে গিয়ে “আল্লাহর সৃষ্টির আগা-মাথা নেই” বলে ইসলাম অবমাননা করেছেন, এমন অভিযোগ করেছেন স্থানীয় এক মুফতি, আর তার সাথে তাল মিলিয়ে উগ্রবাদীরা একে ভাইরাল ইস্যুতে পরিণত করেছে।

    গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাউল সম্প্রদায়ের শত শত শিল্পী ও সংস্কৃতিকর্মী এই গ্রেপ্তারকে “লোক-আধ্যাত্মিকতার গলায় ফাঁস” বলে আখ্যায়িত করছেন। তাদের যুক্তি: বাউল গান কখনো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধী নয়; এটি মানবতা, প্রেম ও স্রষ্টার সঙ্গে সরাসরি সংলাপের পথ।

    প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার

    লালন বলেছিলেন, “সব লোকে কয় লালন কী জাত সংসারে”; আজ সেই লালনের উত্তরসূরিকে জেলে পাঠানো হচ্ছে “জাত” নির্ধারণের নামে। গত এক দশকে বাংলাদেশে “ধর্ম অবমাননা”র অভিযোগে যত মামলা হয়েছে, তার বেশিরভাগই ব্যবহৃত হয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড দমনের হাতিয়ার হিসেবে।

    স্কুল-কলেজে সঙ্গীত শিক্ষা কার্যত নিষিদ্ধ, বইমেলায় ব্লগার-লেখকদের উপর হামলা, থিয়েটার-সিনেমায় সেন্সরের খাঁড়া, এমনকি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকেও “শিরক” বলে ফতোয়া দেওয়া হয়েছে। এবারের বাউল গ্রেফতার তারই চূড়ান্ত পরিণতি।

    সংস্কৃতিকর্মীরা বলছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা পদ্ধতিগত প্রক্রিয়া, যার নাম দেওয়া যায় “সফট শরিয়া”: আইনের ছদ্মবেশে, জনমতের চাপে, রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার মাধ্যমে ধীরে ধীরে সব বহুত্ববাদী সাংস্কৃতিক অভিব্যক্তি স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

    বাউল শিল্পী মতিউর রহমান বললেন, “যেদিন লালনের গান গাইতে গেলে জেলে যেতে হয়, সেদিন বাংলাদেশ আর শুধু ভূগোলে বাংলাদেশ থাকে না, মনেও থাকে না।”

    প্রশ্ন হলো, পরবর্তী পালা কার?

    যে দেশে স্রষ্টার সঙ্গে প্রেমের কথা বলাও অপরাধ, সেখানে মানুষের সঙ্গে প্রেমের কথা বলার সাহস ক’জন রাখবে?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক
    Next Article ভূমিকম্পে কুমিল্লা ইপিজেডে অজ্ঞান ৮০ নারী
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, শ্লীলতাহানি-তাণ্ডব রাজাকারের দোসরদের

    October 31, 2026

    কখন একটি কোর্ট কিংবা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলা যায়?

    October 30, 2026

    চাঁদা না পেয়ে সরকারি কাজ বন্ধ করে দিলেন সুনামগঞ্জের এমপি নুরুল

    October 28, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.