Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে খ্রিস্টান নিপীড়নে পোপের উদ্বেগ: আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি হুমকিতে
    International

    বাংলাদেশে খ্রিস্টান নিপীড়নে পোপের উদ্বেগ: আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি হুমকিতে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 24, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্টান সম্প্রদায়ের উপর বৈষম্য ও নির্যাতনের ঘটনা নিয়ে পোপ লিও চতুর্দশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদানসহ কয়েকটি দেশে খ্রিস্টান সম্প্রদায় এবং উপাসনাস্থলগুলোতে হামলার ঘটনা নিয়ে তিনি আহ্বান জানিয়েছেন যে, ঈশ্বর সকল সন্তানের মধ্যে শান্তি চান।

    এই বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা গুলো আবার প্রকাশ্যে আনলো যা দেশের ইমেজের জন্য বেশ ক্ষতিকর বলে মনে করা হচ্ছে।

    রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ লিও চতুর্দশ (জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট) গত ৮ মে ২০২৫-এ পোপ নির্বাচিত হন। তিনি প্রথম আমেরিকান পোপ এবং দ্বিতীয় আমেরিকান মহাদেশের পোপ (পোপ ফ্রান্সিসের পর)।

    গত ১৬ই নভেম্বর সেন্ট পিটার্স স্কোয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার পর তিনি এই বার্তা পাঠ করেন, যা পরবর্তিতে পোপ এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়:

    “বিশ্বের বিভিন্ন অংশে খ্রিস্টানরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমি বিশেষ করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং অন্যান্য দেশের কথা ভাবছি, যেখান থেকে আমরা প্রায়ই সম্প্রদায় এবং উপাসনাস্থলগুলোতে হামলার খবর শুনি। ঈশ্বর একজন করুণাময় পিতা, যিনি সকল সন্তানের মধ্যে শান্তি চান!”

    পোপ লিও চতুর্দশ আরও বলেন, “আমি প্রার্থনায় পরিবারগুলোর সাথে আছি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক নাগরিকদের গণহত্যা ঘটেছে। আসুন আমরা প্রার্থনা করি যাতে সকল সহিংসতা বন্ধ হয় এবং বিশ্বাসীরা সাধারণ কল্যাণের জন্য একসাথে কাজ করেন।”

    এছাড়া তিনি ইউক্রেনে চলমান যুদ্ধ, রাস্তা দুর্ঘটনার শিকার ব্যক্তি এবং যৌন নির্যাতনের শিকারদের জন্যও প্রার্থনা করেন।

    বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা নিয়ে পোপের এই বক্তব্য বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশে খ্রিস্টানরা মোট জনসংখ্যার মাত্র ০.৩% এবং তারা প্রায়ই সংখ্যালঘু হিসেবে বৈষম্যের শিকার হন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্য এবং চরমপন্থী গোষ্ঠীর কার্যকলাপের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

    আগস্ট ২০২৪ পরবর্তি সময়ে পার্বত্য চট্টগ্রামে খ্রীষ্টানদের বসত পুড়িয়ে দেয়া, ঢাকা’র বিভিন্ন চার্চে ও চার্চ নিয়ন্ত্রিত স্কুলে ককটেল হামলার ঘটোনাগুলো বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওপেন ডোরসের মতে, ২০২৫ সালে বাংলাদেশে খ্রিস্টান শিশু-কিশোররা স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছেন এবং গ্রামীণ এলাকায় বাইবেল পাঠ কঠিন হয়ে পড়েছে।

    এই বার্তা বাংলাদেশ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন সংখ্যালঘু সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবিক অর্থে তেমন কোন প্রদক্ষেপ সরকারের তরফ থেকে দেখা যায়নি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সকল বার্তা দেশের ধর্মীয় সহিষ্ণুতার ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে।

    বিশ্লেষকরা বলছেন, পোপের এই উল্লেখ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সাথে, প্রভাবিত করতে পারে এবং সংখ্যালঘু অধিকার সংরক্ষণে আরও সক্রিয়তার দাবি তুলে ধরবে।

    কলকাতা আর্চবিশপ কার্ডিনাল সেবাস্তিয়ান দ’সৌজা বলেছেন, “পোপের এই আহ্বান বিশ্বের সকল খ্রিস্টানদের জন্য একটি স্মারক যে, শান্তি ও সহিষ্ণুতা ছাড়া কোনো সমাজ অগ্রসর হতে পারে না।”

    বাংলাদেশের খ্রিস্টান নেতারা এই বার্তাকে স্বাগত জানিয়ে সরকারের কাছে সুরক্ষার নিশ্চয়তা চেয়েছেন।

    পোপ লিও চতুর্দশের এই উদ্বেগ বিশ্বব্যাপী নির্যাতিত খ্রিস্টানদের প্রতি সহানুভূতি প্রকাশের সাথে সাথে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুস সরকারের আইসিসি-ইন্টারপোল নাটক : ফাঁকা আওয়াজের রাজনীতি
    Next Article শাহরিয়ার কবিরের অপরাধ : মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো
    JoyBangla Editor

    Related Posts

    সংবাদ সম্মেলনে এসে রুবিও জানালেন, ‘ইরানে সামরিক অভিযান শেষ’

    May 6, 2026

    ট্রাম্পের ভিসা ব্যান নিয়ে  আদালতের স্বস্তির রায়

    May 5, 2026

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    May 5, 2026

    ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.