Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ছড়িয়ে পড়া ছাই দিল্লিতে
    International

    ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ছড়িয়ে পড়া ছাই দিল্লিতে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অগ্নুৎপাতের ঘন ছাই ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগের বাতাসের ধাক্কায় বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ছড়িয়ে পড়া ছাই এখন দিল্লিতে।

    ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো হায়লি গুবি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে।

    রোববার স্থানীয় সময় সকালে হওয়া এই অগ্নুৎপাতের ঘন ছাই প্রায় ১৪ কিলোমিটার উঁচুতে উঠে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগের বাতাসের ধাক্কায় বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে, যাদের মধ্যে ভারতও রয়েছে।

    ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, আগ্নেয়গিরিটির ছাই প্রথমে গুজরাট, পরে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লির উপর দিয়ে প্রবাহিত হয়। দিল্লির আকাশে আগ্নেয়গিরির ছাই ঢুকতেই সেখানে চলমান দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে সোমবার রাত থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়।

    ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ধীরে ধীরে চীনের দিকে সরে যাচ্ছে এবং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে ভারতের আকাশ ছেড়ে যাবে বলেও জানিয়েছে তারা।

    এক বিবৃতিতে আইএমডি বলেছে, “বাতাসের তীব্র গতিবেগ ইথিওপিয়া থেকে ছাইয়ের মেঘকে লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমান পর্যন্ত নিয়ে গেছে। সেখান থেকে তা আরব সাগর অতিক্রম করে পশ্চিম ও উত্তর ভারতের দিকে এসেছে।”

    এদিকে, ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সব এয়ারলাইন্সকে আগ্নেয়গিরির ছাই প্রভাবিত আকাশসীমা কঠোরভাবে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানায়, সতর্কতামূলক কারণে তারা অন্তত ১১টি ফ্লাইট বাতিল করেছে।

    এয়ার ইন্ডিয়ার পাশাপশি আকাসা এয়ারও মধ্যপ্রাচ্যমুখি বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এর পাশাপাশি ইন্ডিগো, স্পাইসজেটের ফ্লাইট সূচিও বিঘ্নিত হয়েছে।

    আফার অঞ্চলের স্থানীয়রা অগ্ন্যুৎপাতের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তারা জানান, অগ্ন্যুৎপাতের সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং অনেক গ্রামের ওপর ছাই এসে পড়ে।

    স্থানীয় একজন আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেন, “হঠাৎ যেন একটা বোমা ফেটে ধোঁয়া আর ছাই ছড়িয়ে গেল।”

    বিশ্বের আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের তথ্য অনুযায়ী, হায়লি গুবি আগ্নেয়গিরির শেষ অগ্নুৎপাতের কোনো রেকর্ড পাওয়া যায় না, অর্থাৎ ভূতাত্ত্বিক হলোসিন যুগ শুরু হওয়ার পর থেকে (প্রায় ১২ হাজার বছর) এ র প্রথম সক্রিয়তা এটি।

    ভারতীয় আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাসে ছড়িয়ে থাকা সালফার ডাই–অক্সাইড ও অল্পমাত্রার ছাই উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল ও নেপালের কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। তবে ভারতের বায়ুদূষণের মানে (একিউআই) তা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন— দাবি আসামের মুখ্যমন্ত্রীর
    Next Article সিজন অব বাংলা ড্রামায় ছান্দসিকের কাইন্ডনেস ইন পোয়েট্রি
    JoyBangla Editor

    Related Posts

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.