Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিল্প-সংস্কৃতি-সঙ্গীতের ওপর আগ্রাসন: ক্রমশ মৌলবাদের আস্তিনের নিচে ঢুকে পড়ছে বাংলাদেশ
    Bangladesh

    শিল্প-সংস্কৃতি-সঙ্গীতের ওপর আগ্রাসন: ক্রমশ মৌলবাদের আস্তিনের নিচে ঢুকে পড়ছে বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 28, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে জানা গেছে, নোয়াখালীতে একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানোর অভিযোগে কনের বাবা-মাকে প্রকাশ্যে বেত্রাঘাত করে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উগ্রবাদীরা। স্থানীয় একটি প্রভাবশালী ধর্মীয় গোষ্ঠী সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে এমন অবৈধ শাস্তি কার্যকর করেছে বলে জানান স্থানীয়রা।

    শুধু এই ঘটনা নয়; এটি এখন বাংলাদেশে সঙ্গীত ও সংস্কৃতির উপর ক্রমবর্ধমান আক্রমণের সর্বশেষ সংযোজন।

    গত তিন মাসে যা ঘটেছে, তা যেন একের পর এক ধাপে সঙ্গীতকে নিষিদ্ধ করার নীরব অভিযান:

    সেপ্টেম্বরে দেশব্যাপি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল হয় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠির হুমকিতে। বাতিলের পেছনে কর্তৃপক্ষের যুক্তি ছিল: “ধর্মীয় সংবেদনশীলতা”।

    অক্টোবরে সিলেটে দুই বাউল শিল্পীর ওপর হামলা চালানো হয়। একজনের বাঁশি ভেঙে দেওয়া হয়, অন্যজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

    নভেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে শীর্ষস্থানীয় একটি কনসার্ট ভেন্যুতে হুমকির মুখে একের পর এক কনসার্ট বাতিল। সর্বশেষ বাতিল হয়েছে আর্টসেল, এলআরবি ও নেমেসিসের যৌথ কনসার্ট। একই সময়ে কক্সবাজারে একটি হোটেলে চলছিল স্থানীয় ব্যান্ডের লাইভ পারফরম্যান্স; হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং শিল্পীদের হুমকি দিয়ে চলে যেতে বাধ্য করা হয়।

    মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পিকে গ্রেপ্তার তো করা হয়েছেই, সেই ঘটনার সূত্রে উগ্রবাদী ধর্মীয়গোষ্ঠি ঠাকুরগাঁও, মানিকগঞ্জে বাউলদের পিটিয়ে এলাকাছাড়া করেছে।

    এই ঘটনাগুলো যখন একসঙ্গে দেখা হয়, তখন প্রশ্ন ওঠে—একি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ?

    সাংস্কৃতিক কর্মী ও গবেষক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “যেভাবে সঙ্গীতের ওপর আঘাত আসছে, তা শুধু বিনোদনের বিরুদ্ধে নয়; এটা বাংলাদেশের বহুত্ববাদী সাংস্কৃতিক পরিচয়ের ওপরেও আঘাত। বাউল, লালন, রবীন্দ্রসঙ্গীত, ব্যান্ড মিউজিক—এসবই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এগুলোকে যদি একে একে নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি?”

    সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। লালন উৎসব আয়োজনকে ইউনূস প্রসাশন তাদের অবস্থান হিসাবে প্রচার করছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কিন্তু স্থানীয়ভাবে যারা এসব করছে, তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনের কিছু অংশের সখ্য রয়েছে—এটাই সমস্যা।”

    গত এক দশকে বাংলাদেশে ব্লগার-লেখক হত্যা, মন্দিরে হামলা, মাজার খানকা শরীফ ও সুফীদের ওপর এবং আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণের পর এবার সঙ্গীত ও সংস্কৃতির ওপর আঘাত—এই ধারাবাহিকতা দেখে অনেকেই আশঙ্কা করছেন, দেশ কি ধীরে ধীরে সেই পথে হাঁটছে, যে পথে একসময় গিয়েছিল আফগানিস্তান বা পাকিস্তানের কিছু অংশ?

    বাউল শিল্পী শফি মন্ডল, যিনি সম্প্রতি হামলার শিকার হয়েছেন, বলেন, “লালন বলেছিলেন—‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। আজ যারা গান বন্ধ করতে চায়, তারা কি মানুষের চেয়েও বড় কিছু হয়ে গেছে?”

    প্রশ্ন থেকে যায়— আমাদের সংবিধানের ৪১ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু সাংস্কৃতিক স্বাধীনতা কোথায়? বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানো যদি অপরাধ হয়, স্কুলে গান শেখানো যদি নিষিদ্ধ হয়, বাউলের একতারা যদি ভেঙে ফেলা হয়, তাহলে আর কতদিন লাগবে বাংলাদেশকে ‘মৌলবাদী রাষ্ট্র’ বলে ডাকতে?

    এই নীরবতা যদি না ভাঙে, তাহলে হয়তো খুব শিগগিরই আমাদের জাতীয় সঙ্গীতটিও কেউ ‘অনুমতি’ ছাড়া বাজাতে পারবে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতিসংঘে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন নিয়ে জেএমবিএফ-এর গভীর উদ্বেগ
    Next Article ইউনুসের খপ্পরে পড়ে দেশে বাড়ছে দারিদ্র্যঃ বিশ্বব্যাংকের তথ্যমতে ৫০ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে নেমেছে
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.