২৮ নভেম্বর ২০২৫ ঢাকার মোহাম্মদপুর টাউন হল প্রাঙ্গনে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি জামাতে ইসলামের যুব ও ছাত্র নাগরিক গণ-সমাবেশের জন্য প্রস্তুতকৃত মঞ্চে দেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের জাতীয় পতাকার গুরুতর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মঞ্চে আহরণের সিঁড়ি জাতীয় পতাকার আদলে লাল-সবুজ কাপড় দিয়ে তৈরি করা হয়, যা পায়ে মাড়িয়ে নেতাকর্মীরা মঞ্চে আহরণ করেছেন। এটি সুপরিকল্পিতভাবে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা ও অমর্যাদা প্রদর্শনের বহিঃপ্রকাশ।
৩০ লক্ষ অমর শহীদ ও দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছি এবং এই জাতীয় পতাকা অর্জন করেছি। জাতীয় পতাকা অবমাননার দায়ে দেশের প্রচলিত আইনের আওতায় জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
