Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আইনের শাসন সুনিশ্চিত করা ও ইউনুসের বিদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ছাত্রসমাজের প্রতি শেখ হাসিনার আহবান
    Politics

    আইনের শাসন সুনিশ্চিত করা ও ইউনুসের বিদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ছাত্রসমাজের প্রতি শেখ হাসিনার আহবান

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 29, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় দেশরত্ন শেখ হাসিনা যে পরিষ্কার দিকনির্দেশনা দিয়ে বলেছেন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজ ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ সেই নির্দেশনাকে সংগ্রামের মন্ত্র হিসেবে ধারণ করেছে। বঙ্গবন্ধুতনয়ার এই আহবান আমাদের সামনে নতুন পথরেখা এঁকে দিয়েছে। যে রাষ্ট্রে শিক্ষার্থীদের কণ্ঠ স্তব্ধ করে রাখা হয়, যেখানে শিক্ষকরা অপমানিত হন, যেখানে আইনের শাসন পদদলিত, সেই অন্ধকার ভেঙে আলো ফিরিয়ে আনার সংগ্রামে ছাত্রলীগ আবারও সামনের সারিতে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুকন্যার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্রসমাজ অঙ্গীকার করছে দেশের প্রতিটি শিক্ষার্থীকে তাদের ন্যায্য অধিকার, সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ ফিরিয়ে দিতে ছাত্রলীগ কোনো ভয়-হুমকি, দমন-পীড়নের কাছে মাথা নত করবে না।

    মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়েছেন যে এই অবৈধ সরকারের দানবীয় শাসনে যারা শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছে, বহিষ্কার-সনদ বাতিলসহ অমানবিক নিপীড়নের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের ছাত্রত্ব, মর্যাদা ও ভবিষ্যৎ ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এ নির্দেশকে নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকার হিসেবে গ্রহণ করছে। তিনি আহ্বান জানিয়েছেন তরুণসমাজকে আরও পরিশীলিত, আধুনিক, মার্জিত ও দায়িত্বশীল চরিত্রে গড়ে ওঠার জন্য, এবং শিক্ষাঙ্গনে শিক্ষকদের অধিকার ও সম্মান সুরক্ষিত রাখার যে বার্তা দিয়েছেন ছাত্রলীগ তা গভীর শ্রদ্ধা ও আনুগত্যের সঙ্গে পালন করবে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খার আপসহীন ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখে, সংকটে-সংগ্রামে, আশঙ্কায়-আশায় তাদের পাশে দাঁড়ানোর। ছাত্রলীগ এই নির্দেশনাকে সংগ্রামের অদম্য প্রতিজ্ঞা হিসেবে ধারণ করছে। কারণ সাধারণ শিক্ষার্থীর কণ্ঠই ছাত্রলীগের শক্তি; শিক্ষার্থীর নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধ ভবিষ্যতের রোডম্যাপই আন্দোলনের কাঙ্খিত অভিমুখ।

    এ সময় দেশরত্ন শেখ হাসিনা বর্তমান দুঃশাসনের চিত্র তুলে ধরতে উল্লেখ করেন, একজন অষ্টম শ্রেণির কিশোর পর্যন্ত আজ অবৈধভাবে গ্রেফতার হয়, তার ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়; অথচ এতদিন যারা শিবির কিংবা এনসিপির ছদ্মবেশী ঘাতকচক্রের সদস্য ছিল, তারা গুপ্তভাবে ছাত্রলীগের পরিচয়ে শিক্ষাঙ্গনে ঘুরে বেড়িয়েছে, তাদের পড়াশোনাও নির্বিঘ্নে চালিয়েছে, এবং একই সঙ্গে পরিকল্পিতভাবে ছাত্রলীগের নাম কলঙ্কিত করার সকল অপকর্ম করেছে। এসব ছদ্মবেশী অনুপ্রবেশকারীর মুখোশ আজ উন্মোচিত, আরো অনেক সত্যই সামনে আসবে। ছাত্রলীগ এসব ষড়যন্ত্রকারী ও নাশকতাকারীর বিরুদ্ধে সংগঠন ও শিক্ষাঙ্গনকে পরিশুদ্ধ করার লড়াই আরও জোরালো করবে।

    জননেত্রীর আহবান আমাদের আরও স্পষ্ট করেছে এই সংগ্রাম গতানুগতিক সংগ্রাম নয়, এই সংগ্রাম দেশের গণতান্ত্রিক মর্যাদা, মানুষের মানবাধিকার এবং আইনের সুশাসন পুনরুদ্ধারের সংগ্রাম। তাই আমরা ঘোষণা করছি ছাত্রলীগের প্রতিটি মিছিল, প্রতিটি স্লোগান, প্রতিটি পদযাত্রা, প্রতিটি আন্দোলন হবে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনার বাস্তব প্রয়োগ। ইতিহাসের পথধারায় ছাত্রলীগই জাতির দিকনির্দেশক আলোকশিখা। বাংলাদেশ ছাত্রলীগ সব সময়ই দেশ গড়ার লড়াই, মানুষের স্বপ্ন ও সম্ভাবনার বিকাশ এবং গণতন্ত্রের সংগ্রামে অগ্রণী। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামও বিজয়েই শেষ হবে, এ বিশ্বাস আমরা বুকভরা দৃঢ়তায় উচ্চারণ করছি।

    এই অবৈধ সরকারের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আজ বাংলাদেশের জনগণের সংগ্রামের কেন্দ্রবিন্দু। তিনি প্রত্যয় উচ্চারণ করেছেন এই অবৈধ দখলদার, ফ্যাসিবাদী, খুনী সরকারকে সরিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া, অবৈধ সরকারের দ্বারা প্রহসনের নির্বাচন জনগণ যেমন প্রত্যাখ্যান করবে, ছাত্রলীগও ছাত্রসমাজকে সাথে নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তির প্রহসনের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের ঘোষণা করছে। কারণ শিক্ষাঙ্গন থেকে রাষ্ট্রের সর্বস্তরে যে দানবীয় দমননীতি চালানো হয়েছে, তার অবসান ঘটিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই এখন সময়ের দাবি এবং সেই লড়াইয়ের প্রথম কাতারে থাকার দায়িত্ব ছাত্রলীগ দৃঢ়ভাবে গ্রহণ করেছে।

    দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ ঘোষণা করছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, মানবাধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত, আইনের শাসন পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা থামব না, পিছু হটব না, ক্লান্ত হব না কারণ বঙ্গবন্ধুকন্যার আহ্বানই আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের আন্দোলনের নৈতিক ভিত্তি। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তারুণ্যই বাংলাদেশকে আবারও আলোয় ফেরাবে এই অঙ্গীকারই আজ ছাত্রজনতার চূড়ান্ত ইশতেহার।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের খপ্পরে পড়ে দেশে বাড়ছে দারিদ্র্যঃ বিশ্বব্যাংকের তথ্যমতে ৫০ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে নেমেছে
    Next Article জননেত্রী শেখ হাসিনার আমলে ও ইউনুসের আমলে বিশ্বব্যাংকের প্রতিবেদন
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.