Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজনৈতিক সহিংসতা ও খুনোখুনি বেড়েই চলেছে: ১৫ মাসে নিহত ১৮২
    Bangladesh

    রাজনৈতিক সহিংসতা ও খুনোখুনি বেড়েই চলেছে: ১৫ মাসে নিহত ১৮২

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 3, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশজুড়ে গত ১৫ মাসে রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। এ সময় মোট ১৮২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১১৭ জন, আওয়ামী লীগের ৪৬ জনসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীও রয়েছেন।

    গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত এক হাজার একশোর বেশি সহিংস ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটে। যা গড়ে প্রতি মাসে ১১ জনের বেশি রাজনৈতিক কর্মীর মৃত্যু নির্দেশ করে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদর মব করে নির্যাতন ও খুন করা হচ্ছে রাষ্ট্রীয় সহযোগিতায়। যা আন্তর্জাতিক মানবাধিককার সংগঠনগুলো নিন্দাও জানিয়েছে।

    গত বছরের ৫ই আগস্টের পর সারাদেশে ৪৬০টির বেশি থানা ও ফাঁড়ি থেকে লুটের অস্ত্র দিয়ে এই সহিংসতা চলছে বলে অভিমত বিশ্লেষকদের।

    চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আরও ৮০০–র বেশি সহিংস ঘটনায় ১১৯ জন নিহত এবং ৭ হাজার ৪২ জন আহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সামাজিক অপরাধও বেড়েছে, যা জনমনে আতঙ্ক বাড়াচ্ছে।

    পুলিশ, হাসপাতাল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর মাসিক অপরাধ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

    তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় সেগুলোর অবৈধ ব্যবহার বাড়ছে। গত ১৫ মাসে ২৪৫টি গুলির ঘটনায় ৭৫ জনের বেশি মানুষ নিহত হন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, কমিটি গঠন নিয়ে ঝামেলা, চাঁদাবাজি ও স্থাপনা দখল—এসব কারণেই বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটছে।

    অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে হত্যা, চুরি, ছিনতাই, ধর্ষণসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবও এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

    রাজধানীর জুরাইনে সিএনজি অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন জাকির হোসেন। কামরাঙ্গীরচরে মুদি দোকানি রকিকে গুলি করে হত্যা করা হয়।

    খুলনায় আদালত চত্বরে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বিকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। মিরপুরে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে এবং চট্টগ্রামের লালদিঘিতে ইসমাইল হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

    এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম জানান, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি প্রকাশ্যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে এ বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে—গড়ে প্রতি মাসে প্রায় ৩ হাজার ৭২টি।

    ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেশির ভাগ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং বাকি মামলাগুলোর তদন্ত চলছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা এবং নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধপ্রবণতা বাড়ছে।

    এমএসএফ জানায়, নভেম্বর মাসেও অজ্ঞাত লাশ উদ্ধারের সংখ্যা বেড়েছে—মোট ৫৮টি লাশ উদ্ধার করা হয়, যেগুলোর অনেকগুলোই নদী-খাল, সড়কপথ বা পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে।

    পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
    Next Article টিউলিপের সাজা রায়কে স্বীকৃতি দিতে রাজি নয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টি
    JoyBangla Editor

    Related Posts

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    মহান বিজয় দিবসে আওয়ামীলীগের শুভেচ্ছা

    December 16, 2025

    আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

    December 16, 2025

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.