Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী
    Bangladesh

    মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ‎রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

    গতকাল সোমবার রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

    আজ দুপুরে আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।

    ‎‎তিনি জানান, লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার অভিযোগে গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। প্রায় চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন আয়েশা। ‎

    ‎মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের (৪৮) সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, গলা ও দেহের বিভিন্ন জায়গায় জখম নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন লায়লা আফরোজ। আর নাফিসাকে (১৫) গলার নিচে ডান পাশে কাটা অবস্থায় বাসার গেটের কাছে পাওয়া যায়।

    ‎পরে বাসার পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ‎মামলার অভিযোগে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামি আয়েশা সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যান। এ সময় তিনি বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

    ‎‎মামলার বাদীর দাবি, অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছেন। আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা শেষে থানায় এজাহার করতে দেরি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

    ‎হত্যাকাণ্ড তদন্তে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
    Next Article নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে কাফির ফতোয়া দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অর্থপাচারের নেটওয়ার্ক যেভাবে হাতেনাতে ধরা সম্ভব

    September 23, 2026

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.