Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি
    Politics

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নির্বাচনের নামে ঘোষিত তফসিলকে ‘প্রহসন’ ও ‘অবৈধ’ আখ্যায়িত করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতারা। আজ এক যৌথ বিবৃতিতে তারা এই তফসিলকে অগণতান্ত্রিক এবং জনগণের মৌলিক অধিকার হরণের ‘প্রকাশ্য ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন।

    বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, শুধু তফসিলই নয়, এই অবৈধ তফসিল প্রণয়ন ও ঘোষণার সঙ্গে যারা জড়িত, তারাও সম্পূর্ণ অবৈধ, অযোগ্য এবং জাতির প্রতি দায়বদ্ধতা থেকে বিচ্ছিন্ন। তারা অভিযোগ করেন, দেশ বর্তমানে চরম নৈরাজ্য, ভয়াবহ অপশাসন ও রাষ্ট্রীয় ব্যর্থতার অন্ধকার গহ্বরে নিমজ্জিত।

    বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার নেতৃত্বদানকারী ঐতিহাসিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। ঘোষিত এই তফসিল সেই ষড়যন্ত্রেরই একটি বহিঃপ্রকাশ।

    ছাত্রলীগের সাবেক এই নেতারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “আমরা এই অবৈধ তফসিলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এটি জনগণের বা গণতন্ত্রের জন্য নয়, বরং এটি অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার একটি নগ্ন প্রচেষ্টা মাত্র।”

    গণতন্ত্র হত্যার মাধ্যমে কোনো স্বৈরশাসন স্থায়ী হতে পারে না উল্লেখ করে তারা সতর্কবানী উচ্চারণ করেন যে, অবৈধদের দ্বারা ঘোষিত এই তফসিল দেশের জনগণ কখনোই মেনে নেবে না।

    বিবৃতিতে সমগ্র জাতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতার চেতনা রক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ তফসিলের বিরুদ্ধে ‘সর্বাত্মক গণপ্রতিরোধ’ গড়ে তুলতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অবৈধতা ও দমন-পীড়নের দেয়াল যত উঁচু হোক না কেন, জনতার অদম্য শক্তির কাছে তা ভেঙে পড়বে।

    বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ হলেন

    অসীম কুমার উকিল, মাঈনউদ্দিন হাসান চৌধুরী, ইকবালুর রহিম, একে এম এনামুল হক শামীম, বাহাদুর বেপারী, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু, মারুফা আক্তার পপি, এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামন সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, রেজওয়ানুল হক চৌধুরী শোভন, গোলাম রাব্বানী, আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
    Next Article বুদ্ধিজীবী হত্যা ও বাঙালি নারীদের সংঘবদ্ধ ধর্ষণ, কেন এই বর্ব্বরতা?
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপির ‘সবার আগে বাংলাদেশের সর্বনাশ’ তুরস্ক–পাকিস্তান-আমেরিকা খুশি, বাংলাদেশ দেউলিয়া

    September 4, 2026

    বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে

    September 4, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.