Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প
    International

    ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পূর্বের দাবির প্রতিধ্বনি করে বলেছেন, তিনি ১০ মাসে অন্তত আটটি যুদ্ধ থামিয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছেন।

    বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি আমেরিকান শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি।’

    আল জাজিজা বলছে, ১৯ মিনিটের ভাষণে মার্কিন নেতা কোনো বড় ধরণের ঘোষণা করেননি, যা সাধারণত প্রেসিডেন্টরা করেন।

    ট্রাম্প বলেন, ‘আমাদের জাতি শক্তিশালী। আমেরিকা সম্মানিত এবং আমাদের দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। আমরা এমন একটি অর্থনৈতিক উচ্ছ্বাসের জন্য প্রস্তুত, যা বিশ্ব কখনো দেখেনি।’

    তবে কিছু পর্যবেক্ষ তার এ মন্তব্যে দ্বিমত পোষণ করেন যে, ট্রাম্প আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন অথবা মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন।

    বিশেষ করে, জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো তে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এটি থামানোর পেছনে কয়েকটি দেশের সমন্বিত উদ্যোগ ছিল।

    গত মে মাসে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শত্রুতা সমাপ্তির ঘোষণাও দেন। কিন্তু পাকিস্তান যুদ্ধ থামাতে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতিত্ব দিলেও, ভারত জোর দিয়ে বলে, তার কোনো ভূমিকা ছিল না।

    অপরদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাই এখানেও তার দাবির পক্ষে তেমন যুক্তি খাটে না। ইসরায়েল প্রতিনিয়ত সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে।

    ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী এবং কিছু বিশ্লেষক বলেছেন, যুদ্ধবিরতি কেবল নামেই বিদ্যমান। কারণ ইসরায়েল প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে চলছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি, ৬ লাখ টাকা দাবি চালকের
    Next Article সারাবিশ্বে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তি: ফেরত পাঠানো হলো ৫১ হাজার পাকিস্তানি ভিক্ষুককে
    JoyBangla Editor

    Related Posts

    ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে

    May 10, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.