Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: মাদ্রাসা শিক্ষার্থীদের হুংকার- ইউনূস আমলে মাদ্রাসাগুলোয় ঘাঁটি গাড়ছে উগ্রবাদ!
    Bangladesh

    কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: মাদ্রাসা শিক্ষার্থীদের হুংকার- ইউনূস আমলে মাদ্রাসাগুলোয় ঘাঁটি গাড়ছে উগ্রবাদ!

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 28, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে গতকাল শুক্রবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসা পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭) আহত হয়েছেন। পার্শ্ববর্তী ভবনের আরও কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।

    বিস্ফোরণের তীব্রতায় মাদ্রাসা ভবনের কয়েকটি কক্ষের দেয়াল ধসে পড়ে এবং ছাদে ফাটল ধরে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে গ্যাস লিকের সন্দেহ উড়িয়ে দেওয়া হয়েছে, কারণ গ্যাস সিলিন্ডার অক্ষত পাওয়া গেছে।

    এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং দেশের নিরাপত্তা পরিস্থিতির গভীর সংকটের ইঙ্গিত বহন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাগুলোর বিস্তার ঘটলেও সেগুলো নিয়ন্ত্রণে ছিল। বিভিন্ন আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নামলেও সশস্ত্র কার্যকলাপের প্রমাণ মেলেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বা ভারতের প্রধানমন্ত্রী মোদি ছাড়াও হেফাজতে ইসলামের “ভাস্কর্যবিরোধী” বিক্ষোভে হাজারে হাজারে মাদ্রাসা শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া আর সতর্ক অবস্থানের কারণে কোন অবস্থানই দীর্ঘায়িত হয়নি।

    কিন্তু অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে পরিস্থিতি বদলে গেছে। মাদ্রাসাগুলোতে বিস্ফোরক সংরক্ষণ বা তৈরির মতো ঘটনা উদ্বেগের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিকাণ্ড থেকে শুরু করে গত ১৭ মাসে সবরকম সহিংসতা আর বিক্ষোভে মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি প্রচন্ডভাবে দৃশ্যমান হচ্ছে।

    ড. ইউনূসের ক্ষমতা দখলের পর মাদ্রাসার ছাত্ররাই সবচেয়ে বেশি ক্ষমতায়িত হয়েছে। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অন্তর্বর্তী সরকার গঠনের পরে যার যার শিক্ষাক্ষেত্র বা কর্মকাণ্ডে ফিরে গেলেও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা এখনও সহিংসতা ও মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের জুজু দেখিয়ে তাদের অবস্থান সুসংহত করছে।

    প্রথম আলো অফিস, ছায়ানট থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ভারতীয় হাইকমিশন হামলায় “নারায়ে তাকবির” স্লোগানে হামলার নেতৃত্ব দিয়েছে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরাই। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে সহায়ক মিডিয়া প্রথম আলো হামলার পরে, এই হামলার সাথে জড়িত যাদের পুলিশ একান্ত বাধ্য হয়ে গ্রেপ্তার করছে, তাদের সকলের সাথে মাদ্রাসার সম্পৃক্ততা পাওয়া গেছে।

    এখন হাদি হত্যার বিচারের দাবিতে মাদ্রসারই ছাত্ররা আরেকটা বিক্ষোব চালিয়ে যাচ্ছে শাহবাগে। বিগত ১৭ মাসে সবসময় কোন না কোন ইস্যুতে মাদ্রাসার ছাত্ররা রাজপথে ছিল, ইমানি জজবার সাথে কোন না কোন আন্দোলন চালিয়ে গিয়েছে, আর যখনই তারা সংখ্যা বড় হয়েছে, তখনই কোন না কোন সহিংস হামলা হয়েছে।

    সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন করার জন্য শেখ হাসিনা সরকারের আমলে গঠিত বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা, যেমন বাংলাদেশের এন্টি টেরোরিজম ইউনিট (ATU) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC), যারা জঙ্গি কার্যক্রম প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নিষ্ক্রিয় করার কাজ করতো। এই স্কোয়াডগুলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় অত্যাধুনিক কৌশল, প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার করে।

    প্রধান কাজ ও দায়িত্ব:

    সন্ত্রাস প্রতিরোধ: জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণ, তাদের পরিকল্পনা নস্যাৎ করা এবং পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করা.

    গোয়েন্দা কার্যক্রম: সন্ত্রাসবাদ সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও শেয়ার করা.

    সরাসরি অভিযান: সন্দেহভাজন জঙ্গি বা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এবং সরাসরি সংঘাতে তাদের মোকাবিলা করা.

    বিশেষায়িত ইউনিট: বোমা নিষ্ক্রিয়করণ (Bomb Squad) এবং সাইবার ক্রাইম তদন্তের মতো বিশেষায়িত বিভাগ থাকে

    বর্তমানে এই ইউনিটগুলো পুরোপুরি নিষ্ক্রিয়। ৫ই আগস্টের পরবর্তিতে বাংলাদেশের বিভিন্ন জেলে আটক করে রাখা শীর্ষ জঙ্গিদের ছেড়ে দেয়া হয়েছে। তাদের নেটওয়ার্ক আবার পুরোপুরি সক্রিয় এবং একইসাথে বাংলাদেশে সন্দেহজনকভাবে পাকিস্থানি নাগরিকদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। অথচ এ সকল তথ্য যাচাই আর যেকোন হামলার সম্ভাবনা নস্যাৎ করার জন্য বিশেষায়িত কোন বাহিনী এই মুহুর্তে বাংলাদেশে নেই।

    আফগানিস্তানে মোল্লা ওমরের তালেবানরা মাদ্রাসাকে ঘাঁটি বানিয়েই প্রশিক্ষিত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল। এবং একদিন মাদ্রাসা থেকে সশস্ত্র অবস্থায় বের হয়ে এসেই দেশ দখল করেছিলো। পাকিস্তানে অনেক মাদ্রাসা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। এ বছর মে মাসে ভারত পাকিস্থানের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সার্জিকাল এয়ার স্ট্রাইক চালায়। জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিটা লক্ষ্যবস্তু মসজিদের আশেপাশে মাদ্রাসা ছিল বলে জানা যায়।

    বাংলাদেশ কি সেই পথে হাঁটছে?

    সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণতর হওয়ায় ধারণা করা হচ্ছে, পাকিস্তানি কার্গো শতভাগ ইন্সপেকশনের বাধ্যবাধকতা মুক্ত থাকার সুবাদে বিষ্ফোরক ও অস্ত্রের কিছু চালান মাদ্রাসাগুলোতে পৌঁছেছে। কোনো কোনো মাদ্রাসা আফগান-পাকিস্তানি মডেলে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

    সম্প্রতি ভারতের নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন, এসব কেন্দ্র ধ্বংস করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রতিশ্রুতি পালনের ইচ্ছা ও সক্ষমতা আদৌ আছে কি?

    কেরানীগঞ্জের ঘটনা আমাদের চোখে আঙুল গিয়ে দেখিয়ে গেছে, আশঙ্কাগুলো অমূলক নয়। মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের উত্থান কারোরই চোখ এড়াচ্ছে না।

    দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের সামনে এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সরকারের কাছে প্রশ্ন: মাদ্রাসা আর জঙ্গিবাদের সংস্কারের কী করলেন? প্রথম আলোর অফিসে হামলাকে প্রধান উপদেষ্টার পেজ থেকে “বিচ্ছিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলা” হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেই বিচ্ছিন্ন উগ্রবাদীদের নিবৃত্ত করতে কী কী পদক্ষেপ নিয়েছেন?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে?
    Next Article মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.