Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া
    Bangladesh

    খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 30, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

    বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো অফিস এবং জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

    ফেনী

    বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে গেছে তার ফেনীর জনপদ। শ্রীপুরে অবস্থিত পৈতৃক বাড়ি, স্থানীয় বিএনপি কার্যালয়সহ কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ শোক ভাষায় প্রকাশ করার মতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি সেই প্রত্যাশা থাকবে।

    বগুড়া

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সিলেট

    বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় তোপখানা, কাজির বাজার-এ আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়। আগামী ৭দিন (প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত) শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

    রাজশাহী

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকাল থেকে মহানগরের দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসাবাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেকে কান্নায় ভেঙে পড়েন। সকালেই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। দলীয় কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

    রংপুর

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াতসহ কালো ব্যাচ ধারণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপির উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকে কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। সেইসঙ্গে নিজ নিজ এলাকার মাদ্রাসা-মসজিদে কোরআন খতম, দোয়ার আয়োজন করেছেন বিএনপি নেতারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
    Next Article খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়,জিয়ার কবরের পাশে দাফন
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.