#
ব্যর্থ রাষ্ট্রের দ্বারপ্রান্ত থেকে দেশকে রক্ষা করতে ঐক্যের আহ্বান জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। নববর্ষ উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বার্তার শেষে দেশবাসীর জন্য নববর্ষের শুভকামনা জানান জয়।
