Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আবারও সংখ্যালঘু নিধন: মারা গেলেন ব্যবসায়ী খোকন চন্দ্র দাস, নীরব ইউনূস সরকার
    Bangladesh

    আবারও সংখ্যালঘু নিধন: মারা গেলেন ব্যবসায়ী খোকন চন্দ্র দাস, নীরব ইউনূস সরকার

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সারাদেশে সংখ্যালঘু নির্যাতন-নিপীড়ন আর নিধনের ধারাবাহিকতায় এবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সন্ত্রাসী হামলায় অগ্নিদগ্ধ সংখ্যালঘু ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০)  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    আজ ৩রা জানুয়ারি, শনিবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

    শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত খোকন দাসের আক্রান্ত হওয়া ঘটনাটি একটি ঘৃণ্য মধ্যরাতের সন্ত্রাসী হামলা ও দেহে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরানোর একটি নৃশংস কাণ্ড।

    খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের বাসিন্দা ও পরেশ দাসের ছেলে। তিনি কেউরভাঙ্গা বাজারে একটি ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং (বিকাশ) এজেন্ট ব্যবসা করতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছে পৌঁছালে তিনজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন এবং তার কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে হামলাকারীরা তার শরীর ও মুখে পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।

    তিনি গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়দের উদ্ধারে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার জটিলতা দেখা দেয় এবং চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এ ঘটনায় গত শুক্রবার নিহতের বাবা পরেশ চন্দ্র দাস ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের পৃথক অভিযোগে কনেশ্বর এলাকার তিনজনকে আসামি করা হয়েছে—সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।

    পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের পরিবার হত্যাচেষ্টা মামলা করেছেন; খোকন দাসের মৃত্যু হলে তা হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।

    এই হত্যাকাণ্ডের সংবাদে কিছু রাজনৈতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার কর্মীরা মন্তব্য করেছেন যে দেশে সংখ্যালঘু ও ক্ষুদ্র পেশাজীবীদের ওপর সহিংসতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়ে চলছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা ও উদ্বেগের কথা তারা তুলে ধরছেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের ওপর টার্গেট করে নিপীড়ন চালানো হচ্ছে। যদিও ড. ইউনূস এসব ঘটনাকে রাজনৈতিক ‘ক্ষোভ’ আখ্যা দিয়ে দায় সেরেছেন। তিনি বলেন- হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছেন ধর্মীয় কারণে নয়, আওয়ামী লীগ সমর্থনের কারণে।

    সম্প্রতি গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে বিনা অপরাধে পিটিয়ে আধমরা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এরপর রাউজানে তিন দফায় অন্তত ১০-১২টি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীর বাড়ির বাইরে খিল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তার আগে গাইবান্ধায় গণপিটুনিতেও দুই হিন্দুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। অথচ এসব ঘটনায় নীরব ইউনূস সরকার ও প্রশাসন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
    Next Article নাহিদের বিরুদ্ধে জামায়াতের কাছে দলবিক্রির অভিযোগ: এনসিপি ছাড়লেন আরেক কেন্দ্রীয় নেত্রী
    JoyBangla Editor

    Related Posts

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ড. ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

    May 14, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    জঙ্গি পোষার ইতিহাস যাদের, জঙ্গি ধরার ইউনিট তারা রাখবে কেন!

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.