১৯৭২ সালের ৮ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারের বন্দী ছিলেন বঙ্গবন্ধু। তাঁকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল পাক সরকার। মুক্তিকামী বাঙালির রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে বিশ্ববাসীর চাপে হায়নার কবল থেকে মুক্তি পান বিশ্বের মহান নেতা বঙ্গবন্ধু। প্রথমে লন্ডনে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়।

সেদিন লন্ডনে পৌঁছেই ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বিকেল ৫টায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হয়েছিলেন বঙ্গবন্ধু।
১৯৭২ সালের ৮ই জানুয়ারি হোটেল ক্লারিজে বঙ্গবন্ধুর প্রেস কনফারেন্সের একটি মুহূর্ত।
