Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মধ্যপ্রাচ্যে বিতর্কের মধ্যেই নিউ ইয়র্কের পোস্ট অফিসের গুদামে ‘পরিত্যক্ত’ হাজারো পোস্টাল ব্যালট
    International

    মধ্যপ্রাচ্যে বিতর্কের মধ্যেই নিউ ইয়র্কের পোস্ট অফিসের গুদামে ‘পরিত্যক্ত’ হাজারো পোস্টাল ব্যালট

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 18, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মধ্যপ্রাচ্যে পোস্টাল ব্যালট বিতরণ নিয়ে তোলপাড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পোস্ট অফিসের একটি গুদাম থেকে ‘পরিত্যক্ত’ হাজার হাজার পোস্টাল ব্যালট পাওয়া গেছে।

    ‘বিতরণের অযোগ্য’ বিবেচনায় ফেলে দেওয়ার জন্যই এগুলো ওই গুদামে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    নিয়মিত কাজ করতে গিয়ে বাংলাদেশি-আমেরিকান এক পোস্টাল কর্মীর চোখে প্রথম বিষয়টি ধরা পড়ে; পরে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

    গত কয়েক দিন ধরেই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে একের পর এক অব্যবস্থাপনার খবর সামনে আসছে। মূলত বাংলাদেশ প্রান্তে ঠিকানায় গড়বড় থাকার কারণেই বিপত্তি তৈরি হয়েছে।

    যুক্তরাষ্ট্রে চিঠি বিতরণ করা হয় ‘জিপ কোডের’ ভিত্তিতে; কিন্তু ওই হাজার হাজার ব্যালটের খামে জিপ কোডের পরিবর্তে লেখা ছিল ‘পিও বক্স নম্বর’। আর এতেই বিতরণের অযোগ্য তালিকায় চলে যায় এসব ব্যালট।

    সাধারণ নিয়মে ভুল ঠিকানা কিংবা বিতরণের অযোগ্য চিঠিপত্র নির্দিষ্ট সময়ের পর ‘ডাম্পিং স্টেশনে’ পাঠানো হয়।

    তবে নিউ ইয়র্কে ব্যালটের এই ঘটনায় জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। বিষয়টির সুরাহায় প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।

    এ বিষয়ে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “যুক্তরাষ্ট্রে চিঠি বিলি হয় জিপ কোডের ভিত্তিতে। কিন্তু কিছু ব্যালটের চিঠির ঠিকানায় পিও বক্স লেখা ছিল। এ ধরনের চিঠি ডেলিভারি না হয়ে পোস্টাল ডিপার্টমেন্টের স্টোরেজে জমা ছিল।”

    তিনি আরও জানান, “বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ নির্বাচন কমিশন, দূতাবাস ও ইউএস পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মিটিং অনুষ্ঠিত হয়েছে। তারা আমাদের সুপারিশ সাপেক্ষে তা সঠিকভাবে বিতরণের ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।”

    নিবন্ধিত প্রবাসী ভোটাররা সময়মতো পোস্টাল ব্যালট পাবেন বলেও নিশ্চিত করেছেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচনপূর্ব নিরাপত্তাহীনতা ও দেশের অস্থিতিশীলর কারণে জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত
    Next Article গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড
    JoyBangla Editor

    Related Posts

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.