Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে রুমিন ফারহানার নামে নোটিশ জারি, সরকারি তলব
    Politics

    ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে রুমিন ফারহানার নামে নোটিশ জারি, সরকারি তলব

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানার কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৭ই জানুয়ারি কসবা উপজেলার একটি নির্বাচনী কার্যক্রম চলাকালে রুমিন ফারহানার সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন, উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকিসূচক বক্তব্য দেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

    এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে রুমিন ফারহানাকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়াতে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে এবং নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেও প্রচারিত হয়।

    জেলা প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়, অভিযুক্ত প্রার্থীর এ ধরনের আচরণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এতে নির্বাচন পরিচালনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২২শে জানুয়ারি সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতেই আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজামায়াত প্রার্থী ও বিতর্কিত বক্তা আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল
    Next Article পুরো বাংলাদেশটাই কাঠগড়ায় দাঁড়িয়ে! 
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.