নয় মাসের শিশুটা পায়নি শেষ রক্ষা। যশোর কেন্দ্রীয় কারাগারে শিশুটি গিয়েছিল বাবার সাথে দেখা করতে। তখন সবকিছু শেষ হয়ে গেছে। ধুঁকে ধুঁকে চলে গেছে সাদ্দামের প্রিয় সন্তান আর জীবন সঙ্গী কানিজ সুবর্ণা স্বর্ণালী।
সাদ্দামের শিশু এবং মৃত স্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলো পুরো দেশজুড়ে এমন হাজার হাজার সাদ্দাম হারিয়েছে তাদের স্ত্রী, সন্তান এবং নিজের জীবন। দেশের শ্রেষ্ঠ সন্তানগুলো জেল খানায় পচে মরছে। আর তাদের স্ত্রী সন্তানেরা পালিয়া খেয়ে না খেয়ে অমানবিক জীবন কাটাচ্ছে। এরই মাঝে চলছে বাংলাদেশে দুর্নীতির বরপুত্রদের নির্বাচন। কোন ঘৃণাই আজ যথেষ্ট নয় ইউনূস সরকারে এ বর্বরতার।
