Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গাজীপুর-সাভার-আশুলিয়ায় ৩২৭ কারখানা বন্ধ: বেকার দেড় লাখ শ্রমিক, বিপর্যস্ত পরিবার
    Economics

    গাজীপুর-সাভার-আশুলিয়ায় ৩২৭ কারখানা বন্ধ: বেকার দেড় লাখ শ্রমিক, বিপর্যস্ত পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 26, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নীলনগরে শতভাগ রপ্তানিমুখী মুকুল নিটওয়্যার লিমিটেড কারখানায় একসময় ৩ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ক্রয়াদেশ সংকটে উৎপাদন কমে আসলেও প্রতিষ্ঠাতা মো. মইনুল ইসলাম মুকুল ৬৭০ জন শ্রমিক নিয়ে কারখানাটি চালু রাখেন। তবে শেষ পর্যন্ত আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর নানা সংকট ও জটিতলার কারণে গত ১৭ই ডিসেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

    কারখানার কোয়ালিটি পরিদর্শক মো. শরিফ হোসেন জানান, কারখানা বন্ধ হওয়ায় ২৮০ জন পুরুষ ও ৩৯০ জন নারী শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে এসব শ্রমিকের পরিবারগুলো চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

    শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শুধু মুকুল নিটওয়্যার নয় রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় দেড় বছরে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় ছোট-বড় মোট ৩২৭টি কারখানা স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি, ট্যাগের রাজনীতি, মবসন্ত্রাাস এবং অন্তর্বর্তী সরকারের অসহযোগিতার কারণে তারা বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন।

    জানা গেছে, গাজীপুরে গত ২১শে জানুয়ারি পর্যন্ত ১৮৮টি কারখানা বন্ধ হয়েছে। এতে ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন শ্রমিক বেকার হয়েছেন, যার মধ্যে স্থায়ীভাবে চাকরি হারিয়েছেন ৯০ হাজার ৭৬০ জন। সাভার ও আশুলিয়ায় একই সময়ে বন্ধ হয়েছে ১৩৯টি কারখানা, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, কর্মরত শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে বিপর্যস্ত অবস্থায়। একজন শ্রমিকের ওপর নির্ভরশীল পরিবারে যদি সদস্য সংখ্যা হয় ৪-৫ জন, তবে দেড় লাখ বেকার শ্রমিকের সাথে সাথে অনিশ্চয়তায় পড়েছেন অন্তত ৬-৭ লাখ মানুষ।

    গাজীপুরে বন্ধ হওয়া উল্লেখযোগ্য কারখানার মধ্যে রয়েছে- বেক্সিমকোর ১৩টিসহ ডার্ড কম্পোজিট, সিজন ড্রেসেস, পলিকন লিমিটেড, টেক্সটাইল ফ্যাশন, স্ট্যান্ডার্ড সিরামিক, ক্লাসিক ফ্যাশন, লা-মুনি অ্যাপারেলস, নাসা গ্রুপের লিজ ফ্যাশন, স্বাধীন গার্মেন্ট ও মিককিফ অ্যাপারেলসসহ বিজিএমইএভুক্ত বহু প্রতিষ্ঠান।

    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে বেকার শ্রমিকদের প্রায় ৯০ শতাংশ এখনো কর্মহীন। কেউ কেউ রিকশা চালানো বা দিনমজুরির কাজে যুক্ত হয়েছেন, আবার কেউ পেশা বদল করতে বাধ্য হয়েছেন। এমনকি কিছু শ্রমিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজার, দোকানপাট ও বাড়িভাড়ার ওপর। এক অনিশ্চিত জীবনের মুখে পড়েছেন শ্রমিকরা। তাদের শিশুদের পড়ালেখায়ও প্রভাব পড়েছে।

    গত ২৫শে সেপ্টেম্বর বন্ধ হওয়া লিজ অ্যাপারেলসের সিনিয়র সুপারভাইজার মো. রুস্তম আলী বলেন, এই কারখানায় কাজ করে গর্ব বোধ করতাম। কখনো বেতন নিয়ে দুশ্চিন্তা ছিল না। কিন্তু ২০২৪ সালের আগস্ট থেকে সব বদলে যায়। কারখানা বন্ধ হওয়ার পর সংসার চালানোই সবচেয়ে বড় কঠিন হয়েছে।

    কাশিমপুরের বাড়ির মালিক মো. ইদ্রিস মোল্লা বলেন, শ্রমিকদের ওপর নির্ভর করে গড়ে ওঠা বাজার ও ভাড়াবাড়িগুলো এখন প্রায় ফাঁকা। ব্যাংকঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা অনেক মালিক ভাড়াটিয়া না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

    জাতীয় গার্মেন্ট শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, কারখানা বন্ধ হচ্ছে, কিন্তু নতুন শিল্প গড়ে উঠছে না। চালু কারখানাগুলোতেও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে। ফলে গাজীপুরের শ্রমিক পল্লীতে চরম দুঃসময় চলছে। সরকারের চোখের সামনে এই শিল্প ধ্বংস হলেও তারা খামোখা সংস্কার ও আওয়ামী লীগ দমন নিয়ে পড়ে আছে।

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ব্যাংকিং খাতের অসহযোগিতা, রাজনৈতিক অস্থিরতা, কাজ না থাকা, ক্রয়াদেশ বাতিল ও শ্রমিক অসন্তোষের কারণে একের পর এক পোশাক কারখানা বন্ধ হচ্ছে। এতে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক শ্রমিক বেকার হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে।

    এদিকে সাভার-আশুলিয়ায়ও একই চিত্র লক্ষ্য করা গেছে। আশুলিয়ার বুড়ির বাজারের মুদি দোকানি শফিকুর রহমান বলেন, আগে দৈনিক ১০-১৫ হাজার টাকার বিক্রি হতো, এখন তা নেমে এসেছে তিন-চার হাজার টাকায়।

    শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বন্ধ হওয়া ৬৭টি কারখানার মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, বসুন্ধরা গার্মেন্টস, নাসা গ্রুপ ও ইথিক্যাল গার্মেন্টস। অস্থায়ীভাবে বন্ধ রয়েছে আরও ৭২টি প্রতিষ্ঠান।

    বন্ধ নাসা গ্রুপের শ্রমিক আলেয়া আক্তার বলেন, চার মাস ধরে বেকার। এক বেলা খেয়ে অন্য বেলা উপোস থাকি। বাচ্চাদের পড়ালেখাও বন্ধের পথে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘যদি মৃত্যুও হয়, হাজারবার জয় বাংলা স্লোগান দেব’, তারেকের মঞ্চে ছাত্রদল সম্পাদক
    Next Article ইতিহাসের বিদায়, সাংবাদিক মার্ক টালি বাংলাদেশের বিদেশী বন্ধু আর নেই
    JoyBangla Editor

    Related Posts

    রূপালীক্যাশে অনলাইন পেমেন্টের সুযোগ, যুক্ত হলো ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠান

    October 14, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.