Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি
    Art & Culture

     ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন: বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির সেমিনার হলে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬, আয়োজিত এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় আলোচিত গ্রন্থ ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’-এর। ব্রিজবাংলা২৪-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    গ্রন্থের বিষয়বস্তু:‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রদবদল নিয়ে স্বাধীন, অনুসন্ধানমূলক ও সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরে। এতে নির্বাচিত সরকারের পতন এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র–উপদেষ্টা কাঠামোর উত্থানসহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি আলোচিত হয়েছে।

    বইটির লেখকরা হলেন ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন (পরিচালক, সুইস-বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরাম),রবার্ট বব ল্যান্সিয়া (মার্কিন নৌবাহিনীর চ্যাপেলিন ও ওয়াশিংটন রাজ্যের প্রতিনিধি) ও প্রিয়জিৎ দেবসরকার (লেখক, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, লন্ডন)। লেখকদের মতে, বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, যেখানে মৌলবাদ, উগ্র অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙনের হুমকি বাড়ছে-যা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী।

    মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং দক্ষিণ এশিয়া উন্নয়ন ফোরামের পরিচালক পাওলো কাসাকা। তিনি বলেন,“এই বইটি ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে থাকবে, কারণ বাংলাদেশ এখন অত্যন্ত সংকটময় এক মোড় অতিক্রম করছে।”

    মানবাধিকার কর্মী ও ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, জামায়াত সংশ্লিষ্ট উগ্রবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডার অধ্যাপক ড. হাবিবী মিল্লাত বলেন,“বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত করার যেসব প্রচেষ্টা চলছে, তা বাঙালি পরিচয়, সংবিধান ও রাষ্ট্রচিন্তার ওপর সরাসরি আঘাত।”

    অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং সাম্প্রতিক মব–সহিংসতা নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের অবৈধ নির্বাচনের বন্ধে হাউজ অফ কমনসের সম্মুখে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    Next Article এখনই ইরান ছাড়ুন—নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা
    JoyBangla Editor

    Related Posts

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026

    ৭ মার্চ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, জননেত্রী শেখ হাসিনা

    March 7, 2026

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি

    March 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026

    ৭ মার্চ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, জননেত্রী শেখ হাসিনা

    March 7, 2026

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্বস্বীকৃতি

    March 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    সত্য কথাগুলো বলেন-

    By JoyBangla EditorMarch 7, 20260

    উপদেষ্টা বিগ্রেডিয়ার সাখাওয়াত আরেক উপদেষ্টা রিজওয়ানা নির্বাচনের এক সপ্তাহ না যেতেই তাদের মনের লুকানো সত্যগুলো…

    যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026

    ৭ মার্চ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, জননেত্রী শেখ হাসিনা

    March 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026

    ৭ মার্চ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, জননেত্রী শেখ হাসিনা

    March 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.