Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছদ্মবেশী বুদ্ধিজীবীদের চিহ্নিত করার  সময়ে  এসেছে- ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা
    Bangladesh

    ছদ্মবেশী বুদ্ধিজীবীদের চিহ্নিত করার  সময়ে  এসেছে- ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 16, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আমাদের আশেপাশে যে ছদ্মবেশী বুদ্ধিজীবীরা ঘুরে বেড়াচ্ছেন—গত দেড় বছরে যারা ক্ষমতার অপচর্চাকে নীরবে বৈধতা দিয়েছেন—তাদের চিহ্নিত করার সময় এখনই। বড় বড় তাত্ত্বিক আলাপ, নীতির বুলি আর জটিল শব্দচয়নে আজ কেউ কেউ ‘বিশাল চিন্তাবিদ’ সাজার চেষ্টা করছেন। কিন্তু অন্যায়-অবিচারের মুহূর্তে তারা কোথায় ছিলেন?

    নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই কেউ কেউ পরাজিত শক্তির আত্মসমালোচনা না করে উল্টো নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক চর্চায় হামলা, বাউলদের উপর আক্রমণ এবং মাজার ভাঙার রাজনীতিতে  ১১ দিলের ঐক্য জোটের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনকে কে বিশুদ্ধকরণের প্রয়াসে নেমেছেন। মানুষকে এত সরল ভাবার কোনো কারণ নেই। জনগণ দেখেছে, বুঝেছে, মনে রেখেছে।

    মিষ্টি কথার আড়ালে নতুন করে ‘বুদ্ধিজীবী’ সাজার এই প্রচেষ্টা আসলে দায় এড়ানোর রাজনীতি। মনে রাখতে হবে—এই ভোট কোনো দলের পকেটে যায়নি; এই ভোট গেছে অন্যায়, উগ্রবাদ, নারী বিদ্বেষ এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে।

    বুঝদার মানুষ জানেন—দলীয় পরিচয় যাই হোক না কেন, রাজনৈতিক দেউলিয়াপনা ও  ভন্ডজীবীদের চরিত্র একই। তারা কখনও দলের দাসে পরিণত হন, কখনও এজেন্ডার বাহক। এর চেয়ে উত্তম হলো—দেশ ও মানুষের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া।

    যারা কেবল ক্ষমতার সুবিধা ভোগের জন্য নীরব থেকেছেন, তাদের বুদ্ধিজীবিতাকে প্রশ্ন করুন। যে শিক্ষার্থীরা ক্ষমতায় বসাতে পারে, তাদের “সাত খুন মাফ”—এই সস্তা নীতির প্রচারক চিন্তাবিদদের চিনে রাখুন। নৈতিকতা কখনো পরিস্থিতিভিত্তিক হতে পারে না।

    কিছু অপ্রিয় সত্য বলি

    ➡️ মুক্তিযুদ্ধের ভাস্কর্য, জাদুঘর  ভাঙা বা ইতিহাসের প্রতীক ধ্বংস করা—কোনোভাবেই কোন তৌহিদী বা ধর্মীয় গোষ্ঠীর কার্যকারিতা ছিল না । এটি ছিল একাত্তরের পরাজিত শক্তির প্রতিশোধ ও তাদের পেশিশক্তির প্রদর্শন। এখানে শুধুমাত্র ধর্মপ্রাণ মুসলমানের আবেগকে ব্যবহার করা হয়েছিল,  ভবিষ্যতে এরকম যেন না হয় সেই দিকে বরঞ্চ আমাদের মনোযোগ থাকা প্রয়োজন।

    ➡️ ৩২ নম্বর শুধু  শেখ মুজিবুর রহমানের  বাসস্থান  নয়; এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক প্রতীকী স্তম্ভ। এর উপর আঘাত কেবল কোনো দলবিরোধী অবস্থান নয়—এটি বাংলাদেশ জাতি রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বর উপর আঘাত ছিল। জরুরী না, এটিকে আওয়ামী লীগের সম্পত্তি ভাবা। বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বা মুক্তির ইতিহাস আওয়ামী লীগের কোন একক সম্পত্তি না। এদেশের মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের একক কোন অর্জন না। ৩২ নম্বর কে ভাঙার  এই দঙ্গল বাজরা আসলে কি নতুন বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল নাকি কেবলই দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এ প্রশ্নটা আমাদের জারি রাখতে হবে।

    ➡️ গত দেড় বছরের মব-সহিংসতা কখনো স্বতঃস্ফূর্ত ছিল না; এর পেছনে সংগঠিত প্ররোচনা ছিল। অপরাধী যে দলেরই হোক, আক্রমণ বা অপমানের রাজনীতি সমর্থনযোগ্য নয়। এই ভাষায় কথা বলতে এত সংকোচ কেন ছিল—সে প্রশ্ন তোলা জরুরি।

    ➡️ মুক্তিযোদ্ধা হওয়া মানেই সমালোচনার ঊর্ধ্বে থাকা নয়। যারা ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছেন, তাদের সমালোচনা করা যেমন প্রয়োজন, তেমনি ‘জুলাই চেতনা’কে পুঁজি করে বাণিজ্য করা, রাজনৈতিক ফায়দা তোলা  জুলাই ব্যবসায়ী গনকে চিহ্নিত করা  বেশি জরুরী।

    ➡️ শিক্ষার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান আক্রমণকে উদযাপন করা , অথবা তাদের রাজনৈতিক শিষ্টাচারের অবক্ষয় নিয়ে প্রশ্ন না তুলে বরঞ্চ সেটিকেই তাদের দক্ষতা হিসেবে উৎসাহিত করা যেকোনো অর্থে তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট করার শামিল ছিল —এগুলোর বিরুদ্ধে নীরব থাকা সুবিধাবাদেরই নামান্তর।

    ➡️ ধর্মভিত্তিক রাজনীতির নামে সংস্কৃতির উপর হামলা—পালা গান বন্ধ করা, কনসার্ট বা নাটক বাধাগ্রস্ত করা, বিজয় দিবস ও স্বাধীনতার সাংস্কৃতিক চর্চায় আক্রমণ কিভাবে “দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ “নামক তত্ত্বের জন্ম দেয় তা আমাকে সত্যিই ভাবায়, কাজেই বাংলাদেশ  ২.০ এই মবমাজ মাস্টারমাইন্ড গনের প্রচ্ছন্ন সমর্থকদের চিহ্নিত করুন।

    ➡️ বাউলদের আধ্যাত্মিক চর্চায় আঘাত এবং মাজার ধ্বংসের অপকৌশলের বিরুদ্ধে অবস্থান না নেওয়া মানে নীরব সমর্থন। মাজার এই দেশের বহু মানুষের অন্তর্ভুক্তিমূলক আশ্রয়স্থল—এটি ভাঙার রাজনীতি এদেশের সংস্কৃতিক সম্প্রীতি ও সৌহার্দের প্রতি আক্রমণ ।

    ➡️ নারীর অভিভাবক সাজার নামে পিতৃতান্ত্রিক বয়ান, নারী বিদ্বেষী রাজনৈতিক প্রচারণা—এসবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিয়ে যারা ছলে-বলে-কৌশলে সেই বয়ানকে বৈধতা দেন, তাদের ব্যাপারে সতর্ক থাকুন।

    এই নির্বাচনের জয় কোনো দলের একক জয় নয়। এটি বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, নারী স্বাধীনতা এবং উগ্রবাদ-বিরোধী অবস্থানের পক্ষে মানুষের রায়।

    অনেক মানুষ, যারা দলীয়ভাবে ভিন্ন অবস্থানে ছিলেন, তারাও উগ্রবাদ রুখতে ভোট দিয়েছেন। তারা দেশকে বাঁচাতে চেয়েছেন। এই স্বতঃস্ফূর্ত জনরায়ের প্রতি সম্মান জানানো এখন রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব।

    বাংলাদেশের মানুষ একটি সুবর্ণ সুযোগ তৈরি করেছে।

    জনাব তারেক রহমান—এই আস্থার মর্যাদা দিন।

    এদেশের মানুষ যেন আবার হতাশ না হয়—এই প্রত্যাশাই রইল।

    লেখক: ড. রেজওয়ানা করিম স্নিগ্ধ, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি
    Next Article সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন
    JoyBangla Editor

    Related Posts

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.