Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন
    Sylhet

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 16, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সিলেট শহরের পাঠানটুলা এলাকার তারাপুর চা-বাগানের গৌরনিতাই মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৫ ফেব্রুয়ারি রোববার ভোরে এ ঘটনা ঘটে। এতে বাঁশ, টিন দিয়ে তৈরি মন্দিরের ভেতরে থাকা কৃষ্ণের ছবি, গীতাসহ পূজার উপকরণ পুড়ে গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন মন্দিরের ভেতরের ভস্মীভূত অংশ দেখতে পান। তখনো কিছু অংশে ধোঁয়া উড়ছিল। খবর পেয়ে চা-শ্রমিকেরা জড়ো হন। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি নেতা ও পুলিশ। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে।

    তারাপুর চা-বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক সুনীল মোদী গণমাধ্যমকে বলেন, কে বা কারা কেন মন্দিরে আগুন দিয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে মন্দিরের একটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেতরে থাকা ধর্মগ্রন্থ গীতা, কৃষ্ণের ছবি, প্রণামীর টাকা, পূজার বিভিন্ন উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।

    চা-শ্রমিকেরা জানান, শহরের ভেতরই তারাপুর চা-বাগানের অবস্থান। তবে প্রশাসনিক বিন্যাসে বাগানটি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। প্রায় তিন বছর আগে মন্দিরটি স্থাপন করা হয়। এর পর থেকে এখানে চা-শ্রমিকেরা নিয়মিত পূজা-অর্চনা করেন। মন্দির পুড়িয়ে ফেলার ঘটনায় অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তাঁরা।

    এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান (শফিক), স্থানীয় বাসিন্দা সজীব খান, আফসর খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত দোষীদের শনাক্ত করার পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছেন।

    পুড়ে যাওয়া মন্দির পরিদর্শনকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। মাত্র নির্বাচন শেষ হয়েছে। দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে। ঠিক এ সময় অস্থিরতা তৈরি করতেই মন্দির, ধর্মগ্রন্থ গীতা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নগর সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। যেসব দুর্বৃত্ত এটা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বিএনপি।

    এ বিষয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন এ ঘটনা ঘটানো হয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleছদ্মবেশী বুদ্ধিজীবীদের চিহ্নিত করার  সময়ে  এসেছে- ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা
    Next Article চাঁদাবাজির অভিযোগে নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপি’র মামলা
    JoyBangla Editor

    Related Posts

    হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ

    April 29, 2026

    সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

    April 28, 2026

    সিলেটে বইমেলা বাতিলের প্রতিবাদ দেড়শতাধিক লেখক-সংস্কৃতিকর্মীর

    April 27, 2026

    ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ সিলেটে বইমেলা বাতিল

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.