Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক অবৈধ মনে করেন ব্রিটিশ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যান

    February 24, 2026

    শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. সফিউদ্দিন আহমদ আর নেই

    February 24, 2026

    নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার!

    February 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা
    Politics

    হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 24, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হামলা, মামলা ও আটক–অভিযানের মধ্যেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঝটিকা কর্মসূচি পালন এবং দলীয় কার্যালয় খোলার চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতাকর্মীরা। গত ছয় দিনে অন্তত ৩০টি জেলা–উপজেলায় দলীয় উপস্থিতির খবর পাওয়া গেছে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় একাধিক ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছে।

    ইঊনূস সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দলটির প্রকাশ্য কর্মসূচিতে ব্যাপক নিপীড়ন চালালে কিছুটা স্থবির হয়ে পড়ে কার্যক্রম।

    তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঝটিকা কর্মসূচি ও কার্যালয় পুনরায় সক্রিয় করার চেষ্টার মাধ্যমে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার প্রয়াস দেখা যাচ্ছে।

    হামলা–মামলা ও আটক অভিযানের মধ্যেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

    গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের সময় দুই নেতাকে আটক করে পুলিশ। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

    পাবনায় জাতীয় পতাকা উত্তোলন ও ঝটিকা মিছিলের পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার রাতে শহরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ।

    পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, আটকরা হলেন—পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলামিন মালিথা এবং আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।

    এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়াসহ বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে উপস্থিতি, ব্যানার স্থাপন ও পতাকা উত্তোলনের খবর পাওয়া গেছে।

    কিছু স্থানে দলীয় নেতাকর্মীদের কর্মসূচির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    কোথাও কোথাও পাল্টা প্রতিক্রিয়াও দেখা গেছে। পাবনায় দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে, যদিও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article“নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে”: আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
    Next Article ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী
    JoyBangla Editor

    Related Posts

    “নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে”: আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

    February 24, 2026

     ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে সাংবাদিক নাজনীন মুন্নী

    February 24, 2026

    আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা

    February 24, 2026

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026

    মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন কালের কন্ঠকে দেওয়া সাক্ষাৎকার—

    February 23, 2026

    ২৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

    February 22, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমরিক সহয়তামূলক জিসোমিয়া চুক্তির জন্য ট্রাম্পের চাপ প্রয়োগ

    February 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক অবৈধ মনে করেন ব্রিটিশ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ডেভিড বার্গম্যান

    By JoyBangla EditorFebruary 24, 20260

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার হওয়ার…

    শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড. সফিউদ্দিন আহমদ আর নেই

    February 24, 2026

    নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার!

    February 24, 2026

    ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী

    February 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026

    মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন কালের কন্ঠকে দেওয়া সাক্ষাৎকার—

    February 23, 2026

    ২৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

    February 22, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.