Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি
    Uncategorized

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস সরকারের স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্যারিফ বাণিজ্য চুক্তিকে ‘চরম বৈষম্যমূলক’ ও ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জাপানের সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) চুক্তি দেশের জ্বালানি রূপান্তর প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে অভিযোগ তুলে এটি পুনর্বিবেচনার দাবি করেছে সংস্থাটি।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতের নীতি-কৌশল এবং করণীয় নিয়ে এসব মতামত তুলে ধরে সিপিডি।

    সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ড. মোয়াজ্জেম বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের শেষ দিকে (ফেব্রুয়ারি ৯, ২০২৬) যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি অত্যন্ত বৈষম্যমূলক। এতে বাংলাদেশকে মার্কিন পণ্যের ওপর ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে, অথচ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করতে পারবে। চুক্তিতে আমদানি লাইসেন্সিং, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, ডিজিটাল ট্রেড, এসপিএস (স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি) মেজার্স, টিবিটি (টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড) ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের ওপর একতরফা বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

    সম্পর্কিত খবরঃ মার্কিন বাণিজ্য চুক্তির শর্ত: শ্রমিকের হাতে কারখানা ও মালিকদের জিম্মি করার বন্দোবস্ত!

    তিনি আরও বলেন, “অনির্বাচিত ইউনুস সরকার এমন একটি চুক্তি করে গেছে যা নির্বাচিত সরকারের ওপর দায় চাপিয়ে দিয়েছে। এতে আমি হতভম্ব ও স্তম্ভিত। এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক নীতি স্বাধীনতা খর্ব করবে, তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষমতা সীমিত করবে এবং মসৃণ রূপান্তর কৌশল (Smooth Transition Strategy) বাস্তবায়নে বড় জটিলতা সৃষ্টি করবে।”

    সিপিডির গবেষণায় দেখা গেছে, চুক্তিতে বাংলাদেশকে ‘নন-মার্কেট’ দেশগুলোর (যেমন চীন, রাশিয়া) সঙ্গে নির্দিষ্ট ধরনের বাণিজ্য চুক্তি না করার শর্ত দেওয়া হয়েছে, যা মার্কিন স্বার্থ রক্ষায় একতরফা। ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপে বাধা, ইলেকট্রনিক ট্রান্সমিশনে শুল্ক না দেওয়া এবং ডেটা ফ্লোর স্বাধীনতা ইত্যাদি ধারা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও রাজস্ব আহরণের সুযোগ কমিয়ে দেবে।

    অন্যদিকে, লুৎফে সিদ্দিকী ও আশিক চৌধুরীর নেতৃত্বে  জাপানের সঙ্গে ফেব্রুয়ারি ৬, ২০২৬-এ স্বাক্ষরিত ইপিএ চুক্তি বাংলাদেশের জ্বালানি রূপান্তর (Energy Transition) প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে সিপিডি মনে করে। এ চুক্তিতে জাপানি পণ্যের ওপর শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, যা দেশীয় জ্বালানি খাতের উন্নয়ন ও বিকল্প জ্বালানি রূপান্তরকে ধীরগতির করতে পারে। সিপিডি এ চুক্তির বিস্তারিত পর্যালোচনা ও প্রয়োজনে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

    ড. মোয়াজ্জেম বলেন, “অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এমন গুরুত্বপূর্ণ চুক্তি করা হয়েছে যা দীর্ঘমেয়াদে দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। নতুন সরকারকে এসব চুক্তি পুনর্বিবেচনা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে।”

    সিপিডি সরকারের ১৮০ দিনের পরিকল্পনায় কর ব্যবস্থায় সংস্কার, এফডিআই আকর্ষণে নীতি পরিবর্তন, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং টেকসই উন্নয়নের ওপর জোর দিয়েছে। এ ঘটনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তদন্ত ও পুনর্বিবেচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংস্কারের নামে ইউনূস সরকারের আমলে দেশজ ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি টাকা
    Next Article সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি

    April 28, 2026

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    বন্ধ সার কারখানা, হুমকির মুখে কৃষি ও খাদ্য নিরাপত্তা: মঙ্গার পদধ্বনি

    April 20, 2026

    দ্য পেপার ট্রেইল: ওয়াশিংটন ৩২৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে আওয়ামী লীগ সরকার উৎখাতে!

    April 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.